Profile Photo

naznin shamimOffline

  • nazninshamim
  • Profile picture of naznin shamim

    naznin shamim

    • 2 weeks, 6 days ago

    তুমিময় মনপবন
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ২২শে সেপ্টেম্বর ২০২৬ইং

    তোমার চোখের তারায় লুকিয়ে আছে ভোর,
    হয়তো তোমার হাসির আলোয় ভাঙে গোপন ঘোর।
    জানি না কোন অদৃশ্যেতে বাঁধা তোমার হিয়া,
    আমার যত ভাবনাজুড়ে তোমারই রেশ দিয়া।
    ​তুমি যেন শান্ত নদীর স্নিগ্ধ রূপালী জল,
    রোদের ছোঁয়ায় চকচক করে মেঘের কোলাহল।
    তোমায় একটু দেখবো বলে থমকে থাকে রাত,
    একটুখানি ছুঁয়ে দিতে বাড়িয়ে দিই হাত।
    ​তুমি আমার অবুঝ মনের মিষ্টি কোনো ভুল,
    হৃদয়পুরে ফুটে থাকা লালগোলাপের ফুল।
    বুক পকেটে যতনে রাখা একলা চিঠি খানি,
    তুমি আমার না-বলা সব অনুভূতির রানী।
    ​হাজার মানুষের এই ভিড়েও তোমাকেই শুধু চাই,
    তোমায় নিয়ে হাজার পঙক্তি মনপবনে গাই।
    একুশ শতকের সব ব্যস্ততা যাক না দূরে সরে,
    তুমি শুধু থেকো আমার হৃদয় গহীনে ধরে।
    (অতঃপর)

    5
    11 Comments

Friends

Skip to toolbar