-
হাসিমুখের আড়ালে”
নাজনীন শামীম
চট্টগ্রাম থেকে
০২রা অক্টোবর ২০২৬ইংদিন গড়িয়ে বয়স বাড়ে, বাড়ে সময়ের চাপ,
স্থায়ী কোনো ঠিকানা আজও হলো না তো লাভ।
একপাশে পরিবারের অগণিত আশা-আকাঙ্ক্ষা,
অন্যপাশে বুকে চেপে রাখা নিজস্ব হাজারো ভাবনা,
এই দুয়ের মাঝে হারিয়ে যায় আমার নীরব যন্ত্রণা।
প্রতিদিন নিজেকে ছন্দে ফেরাই, দিই সান্ত্বনা—
“আরেকটু লড়ে যা, আসবেই আলোর শুভ চেতনা।”
কিন্তু নিঝুম রাতে যখন একাকী নিরালায় থাকি,
আগামীর বিষাদ ঘনীভূত হয়ে মেখে দেয় আঁকি-বুকি।
কতটা বুকের চাপা কষ্ট লুকিয়ে মানুষ হাসতে জানে,
আমার মুখের ওই মিথ্যে হাসিতে তা কি কেউ কখনো বোঝে?5 Comments -
Friends
মানসুরা ইশরাত তানহা
@mansu1044
Md Jillur Rahman
@juwelrahman555
Nayem Hasanat
@nayem75
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
সালমান সাদিক
@salmansadique
TOUHIDUL ISLAM
@touhidulislam
তুবা
@zariyaat
অথই মিষ্টি
@atiymistyn48
Sharif Uddin Jumman
@sharifuddinjumman

সুন্দর।