Profile Photo

naznin shamimOffline

  • nazninshamim
  • Profile picture of naznin shamim

    naznin shamim

    • 1 week, 3 days ago

    হাসিমুখের আড়ালে”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ০২রা অক্টোবর ২০২৬ইং

    ​দিন গড়িয়ে বয়স বাড়ে, বাড়ে সময়ের চাপ,
    স্থায়ী কোনো ঠিকানা আজও হলো না তো লাভ।
    ​একপাশে পরিবারের অগণিত আশা-আকাঙ্ক্ষা,
    অন্যপাশে বুকে চেপে রাখা নিজস্ব হাজারো ভাবনা,
    এই দুয়ের মাঝে হারিয়ে যায় আমার নীরব যন্ত্রণা।
    ​প্রতিদিন নিজেকে ছন্দে ফেরাই, দিই সান্ত্বনা—
    “আরেকটু লড়ে যা, আসবেই আলোর শুভ চেতনা।”
    ​কিন্তু নিঝুম রাতে যখন একাকী নিরালায় থাকি,
    আগামীর বিষাদ ঘনীভূত হয়ে মেখে দেয় আঁকি-বুকি।
    ​কতটা বুকের চাপা কষ্ট লুকিয়ে মানুষ হাসতে জানে,
    আমার মুখের ওই মিথ্যে হাসিতে তা কি কেউ কখনো বোঝে?

    2
    5 Comments
    • পরিবারের চাওয়া আর নিজের স্বপ্নের মাঝের এই টানাপোড়েনটা 🥹
      অনেক মানুষের জীবনেরই বাস্তবতা💭
      কেউ হয়তো প্রকাশও করতে পারে না 😔💔

    • আপনার লেখাটা পড়লাম, বিশেষ করে “কতটা বুকের চাপা কষ্ট লুকিয়ে মানুষ হাসতে জানে” লাইনটা একদম মনের কথা বলে গেল। সবার হাসিমুখের আড়ালে যে এমন হাজারো না বলা গল্প থাকে, তা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। জীবন এভাবেই অনেকটা লড়াই আর মানিয়ে নেওয়ার নাম, ভালো থাকবেন।

    • নাজনীন শামীম, আপনার লেখার “কতটা বুকের চাপা কষ্ট লুকিয়ে মানুষ হাসতে জানে” এই পঙক্তিটি অত্যন্ত গভীর ও হৃদয়স্পর্শী, তাই আপনি চাইলে অনুভূতির বহিঃপ্রকাশে আরও নতুন নতুন শব্দ যোগ করে আপনার লেখনীকে প্রাণবন্ত করে তুলতে পারেন; আপনি এভাবেই প্রতিনিয়ত কলম চালিয়ে যান, কারণ আপনার শব্দের গাঁথুনি সত্যিই চমৎকার।

Friends

Skip to toolbar