Profile Photo

naznin shamimOffline

  • nazninshamim
  • Profile picture of naznin shamim

    naznin shamim

    • 4 weeks, 1 day ago

    পড়ন্ত বেলার ক্লান্তি আর একলা পথ
    ​— নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ২৯শে অক্টোবর ২০২৬ইং

    ​সবাই জানতে চায়— “কেমন আছো?”
    মুখে এক চিলতে হাসি ঝুলিয়ে খুব স্বাভাবিকভাবেই উত্তর দিই— “আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি।”
    ​কেউ গভীরে গিয়ে দেখতে চায় না এই ‘ভালো থাকার’ আড়ালে কতটা জমে থাকা ক্লান্তি আর দীর্ঘশ্বাস লুকিয়ে আছে। জীবনের এই পড়ন্ত বেলায় এসে মনে হয়, আমি তো শুধু বেঁচে থাকার লড়াই করিনি, আমি প্রতিদিন এক একটা ট্রজেডির সাথে যুদ্ধ করেছি। অভিনয় করতে করতে, নিজেকে শক্ত রাখতে রাখতে আজ আমি ভীষণ ক্লান্ত, হাড়ের ভেতর পর্যন্ত হাঁপিয়ে গেছি।
    ​জীবনের হিসাবের খাতাটা মেলাতে গিয়ে দেখি, চারপাশের ভিড়ে সবাই আছে কেবল নিজের ছায়াটা ছাড়া। এই অন্তহীন যুদ্ধক্ষেত্রে যখন হাঁপিয়ে বুক ফেটে কান্না আসে, তখন পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলার মতো কেউ থাকে না— “অনেক হয়েছে, এবার একটু জিরিয়ে নাও।”
    ​সবাই শুধু আমার হাসিমুখটাই দেখেছে, কিন্তু আমার ভেতরে যে একটা আস্ত মরুভূমি পুড়ে ছাই হয়ে গেছে, তা দেখার বা বোঝার মতো মানুষের বড় অভাব এ পৃথিবীতে!

    3
    8 Comments
    • নাজনীন শামীম, আপনার লেখায় “হাড়ের ভেতর পর্যন্ত হাঁপিয়ে গেছি” কথাটি গভীর বিষণ্ণতা আর একাকীত্বের যে রূপ ফুটিয়ে তুলেছে তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। অন্যদের লেখার নিচে ভালোবাসা বা মন্তব্য রেখে আমাদের এই আঙিনাকে প্রাণবন্ত রাখতে পারেন, কারণ আপনার মতো সংবেদনশীল কলম আরও অনেকেরই ভালো লাগবে।

      • প্রাণপ্রিয় দোস্ত আমি আছি থাকবো যতোদিন আমার কলম চলে,❤️❤️❤️

    • সবাই যখন শুধু “কেমন আছো” জিজ্ঞেস করে, তখন কেউ যদি সত্যিই উত্তরটা শুনতে চাইতো!

    • হাসির আড়ালে পুড়ে যাওয়া এক ক্লান্ত হৃদয় আজ শুধু একটু আশ্রয় আর নির্ভরতার স্পর্শ খুঁজে ফেরে…..🤍🖤

    • নাজনীন শামীম, আপনার প্রতিটি কথা যেন একদম মনের আয়নায় দেখা কষ্টের প্রতিচ্ছবি, যা পড়ে ভেতরটা কেমন যেন একটু মোচড় দিয়ে উঠলো।

      • ধন্যবাদ বন্ধু নিরন্তর শুভকামনা আপনার জন্য ❤️❤️

Skip to toolbar