Profile Photo

Nazrul IslamOffline

  • NazrulIslam
  • Profile picture of Nazrul Islam

    Nazrul Islam

    3 years, 9 months ago

    **আমাদের প্রথম প্রেমে**

    তোমার কি মনে পড়েনা
    আমাদের প্রথম প্রেমে-
    ভালোবাসার আকাশ ছিল সুনীল,
    হৃদয়ের রঙ গুলো ছিল রঙ্গিন।

    ঠোঁটের কার্নিসে জমে থাকতো
    দু’জনার হৃদয়ের না বলা কথাগুলো।
    দু’চোখের চাহনিতে থাকতো
    মুখে না বলা ভাষাগুলো।

    তোমার কি মনে পড়েনা
    আমাদের প্রথম প্রেমে-
    নাকের রন্ধ্রে ছিল কিছু চেনা গন্ধ,
    গায়ের ঘামে ছিল কিছু মিশ্র জল।

    কানে বাজতো কিছু চেনা সুরের ঝঙ্কার,
    গলার স্বরে থাকতো কিছু কথার আভাস।
    কথার প্রতিটি পরতে ছিল একটি জবান
    “আমি শুধু তোমার, তুমি শুধু আমার।”

    তবে আজ কেন তুমি নেই!
    আজ শুধু আমার মনে পড়ে-
    স্মৃতিগুলো ছিল অনেক মধুর
    কষ্টগুলো ছিল অনেক ব্যাথাতুর ।

    5
    11 Comments
Skip to toolbar