তুলট | Nazrul Islam | Activity
**আমাদের প্রথম প্রেমে**
তোমার কি মনে পড়েনা 
আমাদের প্রথম প্রেমে- 
ভালোবাসার আকাশ ছিল সুনীল,
হৃদয়ের রঙ গুলো ছিল রঙ্গিন। 
ঠোঁটের কার্নিসে জমে থাকতো 
দু’জনার হৃদয়ের না বলা কথাগুলো। 
দু’চোখের চাহনিতে থাকতো 
মুখে না বলা ভাষাগুলো।
তোমার কি মনে পড়েনা 
আমাদের প্রথম প্রেমে- 
নাকের রন্ধ্রে ছিল কিছু চেনা গন্ধ, 
গায়ের ঘামে ছিল কিছু মিশ্র জল।   
কানে বাজতো কিছু চেনা সুরের ঝঙ্কার, 
গলার স্বরে থাকতো কিছু কথার আভাস।
কথার প্রতিটি পরতে ছিল একটি জবান
“আমি শুধু তোমার, তুমি শুধু আমার।” 
তবে আজ কেন তুমি নেই! 
আজ শুধু আমার মনে পড়ে- 
স্মৃতিগুলো ছিল অনেক মধুর
কষ্টগুলো ছিল অনেক ব্যাথাতুর ।
**আমাদের প্রথম প্রেমে**
তোমার কি মনে পড়েনা
আমাদের প্রথম প্রেমে-
ভালোবাসার আকাশ ছিল সুনীল,
হৃদয়ের রঙ গুলো ছিল রঙ্গিন। 
ঠোঁটের কার্নিসে জমে থাকতো
দু’জনার হৃদয়ের না বলা কথাগুলো।
দু’চোখের চাহনিতে থাকতো
মুখে না বলা ভাষাগুলো।
তোমার কি মনে পড়েনা
আমাদের প্রথম প্রেমে-
নাকের রন্ধ্রে ছিল কিছু চেনা গন্ধ,
গায়ের ঘামে…Read More
Nazrul Islam changed their profile picture
Nazrul Islam and Fazilatun Nesa are now friends
***মান অভিমানে***
অনেক বছর বেঁচে থাকাটা জরুরী নয়, 
যে কটা মূহুর্ত আমার সাথে তোমার,
আর তোমার সাথে আমার অতিবাহিত 
হয়, সে কটা ক্ষণ দুজন বাঁচতে চাই। 
মান অভিমানে কত কথা বলি, কত
শত নীতি নির্ধারণ করি, বেলা শেষে
দুজনারতো কোনো পরিবর্তন নেই। 
তার চেয়ে একে অপরের বাকবিতণ্ডার
বেসুরো সুর খুব মনোযোগ দিয়ে শুনবো। 
এর চেয়ে কী বেশি সময় নিজেদের 
নিয়ে ভাবা হয়? ভাবলেও তার বিষয়বস্তু 
ভালোবাসা কে ছাড়িয়ে মান অভিমানের 
রাজ্যে হারিয়ে যায়৷ ছোট ছোট মনের 
অমিলে দুজনে বিচলিত হয়, একটু ভুলে
নিজেদের মধ্যে কোলাহলের মিছিল চলে।
দুঃখ বিলাস গল্পের সমাপ্তি ঘটিয়ে
হয়তো রোজ অভিযোগের সুর শোনা 
থেকে মুক্তির আশায়  দু'জন দুই 
মেরুতে ছুটে চলবো। 
আর যদি দুজনাতে দেখা না হয়! 
আর যদি মনের মিল না হয়! 
এতে লোকের কিছুই যায় আসেনা। 
তবে দুজনার এই ক্ষণিকের জীবনে 
অনেক কিছুই হারিয়ে ফেলবো।
ভালোবাসাটা আজকাল কেমন যেন 
তাই না! আর ভালো লাগে না, 
আগের মত ভালোবাসতে চাই না, 
নাকি পারি না!  তবুও মনের বিরুদ্ধে 
হয়তো অভ্যাসের তাড়নায় দুজন 
ঠিকই বলে উঠি-
তোমাকে আগের মতই ভালোবাসি, 
বড্ড বেশি ভালোবাসি।
***মান অভিমানে***
অনেক বছর বেঁচে থাকাটা জরুরী নয়,
যে কটা মূহুর্ত আমার সাথে তোমার,
আর তোমার সাথে আমার অতিবাহিত
হয়, সে কটা ক্ষণ দুজন বাঁচতে চাই। 
মান অভিমানে কত কথা বলি, কত
শত নীতি নির্ধারণ করি, বেলা শেষে
দুজনারতো কোনো পরিবর্তন নেই।
তার চেয়ে একে অপরের বাকবিতণ্ডার
বেসুরো সুর খুব মনোযোগ দিয়ে শুনবো। 
এর চেয়ে কী বেশি সম…Read More
***কাগজের নৌকা**
আজ আবার হারিয়ে যেতে চাই
ক্ষয়ে যাওয়া প্রবাহিত জীবনধারায়। 
আধুনিকতার ছোঁয়ায় যখন ছিলনা
আশা-নিরাশা, চাওয়া-পাওয়ার খেলা। 
আজ আধুনিকতার পরশে মানুষ 
আধুনিক, তবে সভ্য হতে পারে নি। 
স্বামীর ভালোবাসা পাওয়ার আগে 
বঞ্চিত বেহুলা আজ বলা যায় বিলুপ্ত; 
সামাজিক যোগাযোগের মাধ্যমে  
হাজারো লক্ষ্মীন্দর রয়েছে সুপ্ত।  
নর্তকীর জন্য মৃত্যুদন্ড মেনে নেয়া
সেলিমরা আজ ইতিহাসের পাতায়,
বাহ্যিক রূপ দেখিয়া আজিকার দিনে 
অনেক রাজপুত্ররা মেয়েদের 
ভোগ করে; যে মাত্র ভালোবাসার 
চূড়ান্ত দাবি উত্থাপিত হয় আনারকলী না হয়েও 
সারাজীবন নর্তকী হয়ে সাজাভোগ করে।  
আজ চাইলেই ভালোলাগার অযুহাতে
যে কাউকে ভালোবাসা যায়।  
না আছে নিয়ম, না আছে নীতি; 
সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে
যে কেউ হতে পারে ভালোলাগার অতিথি; 
আজিকার সম্পর্ক নিয়ে রয়েছে যথেষ্ট ভীতি। 
কিসের দায়িত্ব!  কিসের দায়! 
আজ ভালোলাগার জন্যই ভালোবাসা। 
ক্ষণিকের রাগে মানুষে মূল্যায়ন, 
বিচার মানি তাল গাছ আমার, 
যে কোনো উপায়ে চাই ভালো থাকা।  
চিন্তার কোনো কারণ নাই ভাইরে
মন ভাঙ্গার অপরাধে আনমনা কে হতে চাইরে? 
নিজের অনুভূতি নিয়ে ব্যাস্ত বিষণ,  
একটু খুনসুটিতে থুতুর মত 
সামাজিক যোগাযোগ মাধ্যমে 
মরিচকার জলে তৃষ্ণা মেটাতে  
তাৎক্ষনিক হৃদয় থেকে ছুড়ে ফেলা। 
আজ বিদ্যুৎ চলে গেলে ঘর আলোকিত 
হয় না  পুরোনো জরাজীর্ন হারিকেনে;
খেলার সময়ে বৃষ্টি এলে, অধীর হয়ে 
কয়জন দেখে মেঘলা আকাশ? 
আজ আবার হারিয়ে যেতে চাই
ক্ষয়ে যাওয়া প্রবাহিত জীবনধারায়।
যে কালে কলাগাছের ভেলা বানিয়ে 
ভাসতাম আমি আর ভাসাতাম 
ছোট্ট দুহাতে বানানো কাগজের নৌকা।
***কাগজের নৌকা**
আজ আবার হারিয়ে যেতে চাই
ক্ষয়ে যাওয়া প্রবাহিত জীবনধারায়।
আধুনিকতার ছোঁয়ায় যখন ছিলনা
আশা-নিরাশা, চাওয়া-পাওয়ার খেলা। 
আজ আধুনিকতার পরশে মানুষ
আধুনিক, তবে সভ্য হতে পারে নি।
স্বামীর ভালোবাসা পাওয়ার আগে
বঞ্চিত বেহুলা আজ বলা যায় বিলুপ্ত;
সামাজিক যোগাযোগের মাধ্যমে
হাজারো লক্ষ্মীন্দর রয়েছে সুপ্ত।
নর্তকীর জন্য মৃত্যুদন্ড ম…Read More
***দুচোখের অন্তরালে***
বৃষ্টি ভেজা গোধূলিতে  
নীরবতা ছুঁয়ে গেছে 
বিচ্ছেদের ভাঙ্গা হৃদয়ে। 
অভিমানে নাকি ঘৃণার স্বরে? 
আর নাম ধরে ডেক না
নতুন ভুলের পথে। 
আজ মেঘের রঙে 
মনের আবেগ রাঙিয়ে 
পাখি হয়ে উড়ে যাবে, 
মিলে যাবে দূরাকাশে। 
ইচ্ছে থাকলেও স্রোতের 
বিপরীতে আজ বড়ই ক্লান্ত মন। 
যুদ্ধ করে ভিড়বে না কূলে
ভেসে যাবে স্রোতের সমান্তরালে
তোমার দুচোখের অন্তরালে।
***দুচোখের অন্তরালে***
বৃষ্টি ভেজা গোধূলিতে
নীরবতা ছুঁয়ে গেছে
বিচ্ছেদের ভাঙ্গা হৃদয়ে। 
অভিমানে নাকি ঘৃণার স্বরে?
আর নাম ধরে ডেক না
নতুন ভুলের পথে। 
আজ মেঘের রঙে
মনের আবেগ রাঙিয়ে
পাখি হয়ে উড়ে যাবে,
মিলে যাবে দূরাকাশে। 
ইচ্ছে থাকলেও স্রোতের
বিপরীতে আজ বড়ই ক্লান্ত মন।
যুদ্ধ করে ভিড়বে না কূলে
ভেসে যাবে স্রোতের সমা…Read More
***তফাৎটা আজ***
বেলা শেষে  
ভালোবাসা বলতে কিছুই নেই আজ। 
অবুঝ ইচ্ছেগুলো যাযাবরের মত
রিক্ততার বৃত্তে পরিভ্রমণরত, 
যা গেছে তাই শুধু গত।  
সময় কী আছে তোমার বুঝার অত?  
তফাৎটা আজ, 
লেকচারেতে খুব ম্যাচুয়ড, 
বাস্তবতা বুঝতেই মুখ ফিরিয়ে 
আবেগের মুখে লাগাম টানতে শিখেছ।  
রসকষহীন কথাগুলো আজ  
কাল্পনিক অজুহাতের শর্তবাজ। 
কেমন করে শর্তগুলো পূরণ করিব? 
অসীম সুখের তোমার সেই মাথাগোঁজার পাঁজর 
আজ বঞ্চিত সুযোগের ব্যার্থতায় জর্জরিত। 
আজ এইটুকু বুঝেছি 
সেদিনের ভালোবাসা মানে ছিল  
টিনেজ মনের নিরাপত্তার চাদর, 
নষ্ট অনুভূতির শর্তহীন কদর।
***তফাৎটা আজ***
বেলা শেষে
ভালোবাসা বলতে কিছুই নেই আজ।
অবুঝ ইচ্ছেগুলো যাযাবরের মত
রিক্ততার বৃত্তে পরিভ্রমণরত,
যা গেছে তাই শুধু গত।
সময় কী আছে তোমার বুঝার অত?  
তফাৎটা আজ,
লেকচারেতে খুব ম্যাচুয়ড,
বাস্তবতা বুঝতেই মুখ ফিরিয়ে
আবেগের মুখে লাগাম টানতে শিখেছ।  
রসকষহীন কথাগুলো আজ
কাল্পনিক অজুহাতের শর্তবাজ।
কেমন করে শর্ত…Read More
**ভালোবাসার যুগধর্ম**
যুগের সাথে তাল মিলিয়ে চল, 
যুগধর্ম অনুসারে হবে যত কর্ম।  
দিন যত যাবে মুছে যাবে লজ্জা;    
ধুলিশয্যা, মাটিশয্যা, ফুলশয্যা, 
সবশয্যা জুড়ে থাকুক তব অনুভূতি। 
হোক না তবে অনুভুতির অদলবদল,   
যতবার খুশি মালাবদলের রদবদল।   
আর কত সুখ চাইগো তোমার? 
ভালো লাগার ইচ্ছেটুকু থেকে  
ভালোবাসতে পার, যাকে খুশি। 
ঠিক যেমন এক বিন্দু পানি,  
আরেক বিন্দু পানি মিশে যায়,
অমনি ভাবে অনুভূতিগুলোর
সমসত্ব মিশ্রণ তৈরী কইরো,  
যারতার সাথে যখন যে ভাবে। 
আর ভালোবাসতে বলবো না। 
ঘৃণা করতে ইচ্ছে হলে প্রাণ খুলে
ঘৃণা কইরো আমকে। 
এমন ঘৃণা, যেন তোমার চোখে 
আমি কোনো এক জংলী হায়না। 
যেন আর কখনো মানুষ বলিয়া, 
ভালোবাসার দাবি নিয়ে রইবে না বায়না। 
যাইহোক ভালোবাসতে নাই বা শিখলে, 
সবাই সত্যিকারের ভালোবাসতে পারে না। 
ভালোবাসা গেছে বুঝি অশ্রুজলে ভেসে?
**ভালোবাসার যুগধর্ম**
যুগের সাথে তাল মিলিয়ে চল,
যুগধর্ম অনুসারে হবে যত কর্ম।
দিন যত যাবে মুছে যাবে লজ্জা;
ধুলিশয্যা, মাটিশয্যা, ফুলশয্যা,
সবশয্যা জুড়ে থাকুক তব অনুভূতি। 
হোক না তবে অনুভুতির অদলবদল,
যতবার খুশি মালাবদলের রদবদল।
আর কত সুখ চাইগো তোমার?
ভালো লাগার ইচ্ছেটুকু থেকে
ভালোবাসতে পার, যাকে খুশি।
ঠিক যে…Read More
***বিচ্ছেদ***
আর ভালোবাসার প্রয়োজন নেই,  
কিছুটা যাতনা, কিছুটা সুখের অবসান চাই।  
এই কালে কীসে ভালোবাসা,
কীসে ভালোলাগা, কীসে লৌকিকতা 
তাই নিয়ে মানুষ সন্দিহান। 
তবে মানুষ যৌনতা আর ভোগের   
প্রচলিত না বলা সুখের কথা,
কখনো স্বীকার করে না। 
কিছু সত্য অনুভূতিকে ক্রমাগত 
পরস্পরের পাওয়ার অপেক্ষারত
সাময়িক তীব্র ইচ্ছের ছাদরে ঢেকে 
উষ্ণতায় আর শিহরনে একটি দেহ 
আরেকটি দেহকে পেয়েছে। 
বেলা শেষে দুটি আত্মার দূরত্ব ছিল 
সমান্তরালে, অথচ দুজনার দুজনকে
কেউ সত্যিকারের অনুভব করতে পারিনি,   
ঠিক যেমন পৃথিবীর এত কাছে থেকেও 
পৃথিবীর গতি আমরা অনুভব করি না।
এই যুগে এতোটা আপন, 
এতো অনুরাগ হওয়া আবশ্যক নয়।  
যুগের হাওয়া বদলেছে, 
আজ প্রেমের দরকার নেই,   
কিছুটা ব্যাথা বেদনা চাই বিচ্ছেদ।
***বিচ্ছেদ***
আর ভালোবাসার প্রয়োজন নেই,
কিছুটা যাতনা, কিছুটা সুখের অবসান চাই।  
এই কালে কীসে ভালোবাসা,
কীসে ভালোলাগা, কীসে লৌকিকতা
তাই নিয়ে মানুষ সন্দিহান।
তবে মানুষ যৌনতা আর ভোগের
প্রচলিত না বলা সুখের কথা,
কখনো স্বীকার করে না। 
কিছু সত্য অনুভূতিকে ক্রমাগত
পরস্পরের পাওয়ার অপেক্ষারত
সাময়িক তীব্র ইচ্ছের ছাদরে ঢেকে…Read More
***দুঃখের সাথে চুক্তি***
ফেলে আসা পথে হিয়া খুঁজে যাহারে, 
কেমনে বুঝায় তাহারে? 
আজ ক্ষণিকের দেখাতে, 
মনের অবুঝ ভাষাতে! 
এই আমি কি ভাবছি? 
এই আমি কি দেখছি!  
সুপ্ত দুঃখগুলো আজ আবার গর্জে উঠেছে, 
চলছে মুক্তির আন্দোলন। 
"এই যে মিথ্যে প্রাপ্তির জীবন যাপন।" 
"প্রেম মরীচিকার আশাতে, 
কেউ কী পারে ভালোবাসা বাঁচাতে?"  
তাদের শ্লোগানে আজ আমি বড়ই ক্লান্ত! 
সুখের জন্য প্রতারক ভালোবাসা। 
তাই আজ দুঃখের সাথে চুক্তি, 
দিতে যে হবে তাদের মুক্তি।  
যেটুকু ভালোবাসা আজ পর্যন্ত ছিল, 
সেটুকুও ভাসিয়ে দিয়েছি 
অতল দুঃখের পারাবারে। 
এতে ঘৃণা করতে ইচ্ছে হলে, 
বিষম প্রাণ খুলে ঘৃণা কর।  
ভালোবাসতে নাই বা শিখলে! 
সবাই ভালোবাসতে পারে না। 
তাই আজ থেকে ঘৃণা কর। 
এমন ঘৃণা করতে শিখ 
যেন ভুল করেও ঘৃণা কর।
***দুঃখের সাথে চুক্তি***
ফেলে আসা পথে হিয়া খুঁজে যাহারে,
কেমনে বুঝায় তাহারে?
আজ ক্ষণিকের দেখাতে,
মনের অবুঝ ভাষাতে! 
এই আমি কি ভাবছি?
এই আমি কি দেখছি!
সুপ্ত দুঃখগুলো আজ আবার গর্জে উঠেছে,
চলছে মুক্তির আন্দোলন। 
“এই যে মিথ্যে প্রাপ্তির জীবন যাপন।” 
“প্রেম মরীচিকার আশাতে,
কেউ কী পারে ভালোবাসা বাঁচাতে?”  
তাদের শ্লোগানে আজ আ…Read More
Nazrul Islam and Sharbanam Gupta are now friends
Nazrul Islam and AdabenTatali are now friends