-
***দুচোখের অন্তরালে***
বৃষ্টি ভেজা গোধূলিতে
নীরবতা ছুঁয়ে গেছে
বিচ্ছেদের ভাঙ্গা হৃদয়ে।অভিমানে নাকি ঘৃণার স্বরে?
আর নাম ধরে ডেক না
নতুন ভুলের পথে।আজ মেঘের রঙে
মনের আবেগ রাঙিয়ে
পাখি হয়ে উড়ে যাবে,
মিলে যাবে দূরাকাশে।ইচ্ছে থাকলেও স্রোতের
বিপরীতে আজ বড়ই ক্লান্ত মন।
যুদ্ধ করে ভিড়বে না কূলে
ভেসে যাবে স্রোতের সমান্তরালে
তোমার দুচোখের অন্তরালে।3 Comments
Friends
abhadekho22
@abhadekho22
Jannatul Ferdausi
@ferdausi
নাজমুছ ছাকিব
@sakibn1975
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Fazilatun Nesa
@fazilatun-nesa
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
@zakir-hossain
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Foyzur Khan
@foyzur-khan
Drako Shajib
@drako



কবিতায় অভিমানের সুর।
“ইচ্ছে থাকলেও স্রোতের
বিপরীতে আজ বড়ই ক্লান্ত মন।
যুদ্ধ করে ভিড়বে না কূলে
ভেসে যাবে স্রোতের সমান্তরালে
তোমার দুচোখের অন্তরালে।” লাইন কয়টি খুব ভালো লাগল কবি। শুভেচ্ছা নেবেন।