Profile Photo

Nazrul IslamOffline

  • NazrulIslam
  • Profile picture of Nazrul Islam

    Nazrul Islam

    3 years, 7 months ago

    ***মান অভিমানে***
    অনেক বছর বেঁচে থাকাটা জরুরী নয়,
    যে কটা মূহুর্ত আমার সাথে তোমার,
    আর তোমার সাথে আমার অতিবাহিত
    হয়, সে কটা ক্ষণ দুজন বাঁচতে চাই।

    মান অভিমানে কত কথা বলি, কত
    শত নীতি নির্ধারণ করি, বেলা শেষে
    দুজনারতো কোনো পরিবর্তন নেই।
    তার চেয়ে একে অপরের বাকবিতণ্ডার
    বেসুরো সুর খুব মনোযোগ দিয়ে শুনবো।

    এর চেয়ে কী বেশি সময় নিজেদের
    নিয়ে ভাবা হয়? ভাবলেও তার বিষয়বস্তু
    ভালোবাসা কে ছাড়িয়ে মান অভিমানের
    রাজ্যে হারিয়ে যায়৷ ছোট ছোট মনের
    অমিলে দুজনে বিচলিত হয়, একটু ভুলে
    নিজেদের মধ্যে কোলাহলের মিছিল চলে।

    দুঃখ বিলাস গল্পের সমাপ্তি ঘটিয়ে
    হয়তো রোজ অভিযোগের সুর শোনা
    থেকে মুক্তির আশায় দু’জন দুই
    মেরুতে ছুটে চলবো।
    আর যদি দুজনাতে দেখা না হয়!
    আর যদি মনের মিল না হয়!
    এতে লোকের কিছুই যায় আসেনা।
    তবে দুজনার এই ক্ষণিকের জীবনে
    অনেক কিছুই হারিয়ে ফেলবো।

    ভালোবাসাটা আজকাল কেমন যেন
    তাই না! আর ভালো লাগে না,
    আগের মত ভালোবাসতে চাই না,
    নাকি পারি না! তবুও মনের বিরুদ্ধে
    হয়তো অভ্যাসের তাড়নায় দুজন
    ঠিকই বলে উঠি-
    তোমাকে আগের মতই ভালোবাসি,
    বড্ড বেশি ভালোবাসি।

    6
    6 Comments
    • মায়া আবগের সাথে সংযুক্ত এটাই মূল বিষয়। সুন্দর লিখেছেন। নিরন্তর শুভকামনা।

    • অনেকদিন পর এলেন কবিবন্ধু! ভালোবাসার সুন্দর অনুভূতিটুকু দেয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞ ও শুভেচ্ছা জানাই! এখন থেকে রোজ দেখা আর লেখা চাই!

      • “বয়সের সাথে সাথে সম্পর্কটা গাড় হয়! তখন হয়ত কম হোক বা বেশী এত কিছু না ভেবেই ভালোবাসি!” অভ্যাস বড্ড লাগামহীন পাগলা ঘোড়া, কোনো কিছুতে একবার অভ্যস্ত হয়ে গেলেই হলো! “এখন থেকে রোজ দেখা আর লেখা চাই!” অনেক লেখা জমে আছে, ধীরে ধীরে পোস্ট করবো। নিরন্তর শুভকামনা।

    • বয়সের সাথে সাথে সম্পর্কটা গাড় হয়! তখন হয়ত কম হোক বা বেশী এত কিছু না ভেবেই ভালোবাসি!

    • মান-অভিমান জীবনের গান। অনেক শুভকামনা।

Skip to toolbar