-
**ভালোবাসার যুগধর্ম**
যুগের সাথে তাল মিলিয়ে চল,
যুগধর্ম অনুসারে হবে যত কর্ম।
দিন যত যাবে মুছে যাবে লজ্জা;
ধুলিশয্যা, মাটিশয্যা, ফুলশয্যা,
সবশয্যা জুড়ে থাকুক তব অনুভূতি।হোক না তবে অনুভুতির অদলবদল,
যতবার খুশি মালাবদলের রদবদল।
আর কত সুখ চাইগো তোমার?
ভালো লাগার ইচ্ছেটুকু থেকে
ভালোবাসতে পার, যাকে খুশি।
ঠিক যেমন এক বিন্দু পানি,
আরেক বিন্দু পানি মিশে যায়,
অমনি ভাবে অনুভূতিগুলোর
সমসত্ব মিশ্রণ তৈরী কইরো,
যারতার সাথে যখন যে ভাবে।আর ভালোবাসতে বলবো না।
ঘৃণা করতে ইচ্ছে হলে প্রাণ খুলে
ঘৃণা কইরো আমকে।
এমন ঘৃণা, যেন তোমার চোখে
আমি কোনো এক জংলী হায়না।
যেন আর কখনো মানুষ বলিয়া,
ভালোবাসার দাবি নিয়ে রইবে না বায়না।যাইহোক ভালোবাসতে নাই বা শিখলে,
সবাই সত্যিকারের ভালোবাসতে পারে না।
ভালোবাসা গেছে বুঝি অশ্রুজলে ভেসে?3 Comments
Friends
abhadekho22
@abhadekho22
Jannatul Ferdausi
@ferdausi
নাজমুছ ছাকিব
@sakibn1975
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Fazilatun Nesa
@fazilatun-nesa
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
@zakir-hossain
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Foyzur Khan
@foyzur-khan
Drako Shajib
@drako



প্রেমের দেশ-কাল নাই; প্রেম সর্বত্রগামী।