Profile Photo

Nazrul IslamOffline

  • NazrulIslam
  • Profile picture of Nazrul Islam

    Nazrul Islam

    4 years, 8 months ago

    ***দুঃখের সাথে চুক্তি***
    ফেলে আসা পথে হিয়া খুঁজে যাহারে,
    কেমনে বুঝায় তাহারে?
    আজ ক্ষণিকের দেখাতে,
    মনের অবুঝ ভাষাতে!

    এই আমি কি ভাবছি?
    এই আমি কি দেখছি!
    সুপ্ত দুঃখগুলো আজ আবার গর্জে উঠেছে,
    চলছে মুক্তির আন্দোলন।

    “এই যে মিথ্যে প্রাপ্তির জীবন যাপন।”

    “প্রেম মরীচিকার আশাতে,
    কেউ কী পারে ভালোবাসা বাঁচাতে?”

    তাদের শ্লোগানে আজ আমি বড়ই ক্লান্ত!
    সুখের জন্য প্রতারক ভালোবাসা।

    তাই আজ দুঃখের সাথে চুক্তি,
    দিতে যে হবে তাদের মুক্তি।
    যেটুকু ভালোবাসা আজ পর্যন্ত ছিল,
    সেটুকুও ভাসিয়ে দিয়েছি
    অতল দুঃখের পারাবারে।

    এতে ঘৃণা করতে ইচ্ছে হলে,
    বিষম প্রাণ খুলে ঘৃণা কর।
    ভালোবাসতে নাই বা শিখলে!
    সবাই ভালোবাসতে পারে না।
    তাই আজ থেকে ঘৃণা কর।
    এমন ঘৃণা করতে শিখ
    যেন ভুল করেও ঘৃণা কর।

    5
    4 Comments
Skip to toolbar