-
কবিতা-
“হবে হবে, সব হবে”
– নাজমুল হুদা পারভেজহবে হবে সব হবে
টাকা হবে-নারী হবে
গাড়ি হবে-বাড়ি হবে।
হবে ভাগ্নে সব হবে।মামা এসব কেমনে হবে ?
মন্ত্রীদের সাথে সেলফি তুলেছি
প্রতিমন্ত্রীর সাথে লাইন দিয়েছি
এমপিদের সাথে চুক্তি আছে
তুই কি ভেবেছিস সব বৃথা যাবে?হবে – ভাগ্না সবই হবে-
পিঁয়াজ ব্যবসার পারমিট হবে
পরীক্ষার প্রশ্ন ফাঁস হবে
ভাগ্না তোরও চাকরি হবে
চিন্তা করিস কেন তবে?হবে হবে সব হবে-
তোর মামা এমপি হবে
এমপি থেকে মন্ত্রী হবে
বিদেশে একদিন লোক পাঠাবে
দেশের টাকা পাচারও করবে।হবে হবে সব হবে-
ঢাকায় ক্যাসিনোর জুয়া হবে
দেশে ইয়াবার ব্যবসা হবে
আমার নিজের হাসপাতাল হবে
মিথ্যা চিকিৎসার ব্যবসাও হবে।তোমার তো মামা শিক্ষা নেই?
হবে হবে সেটাও হবে
ভূয়া সার্টিফিকেটের ব্যবসা হবে
তোর মামা ডক্টর হবে-
সার্টিফিকেটে ঘর ভরে যাবে।হবে হবে সব হবে-
সমাজ সেবায় পদক হবে
মন্ত্রীরা নিজ হাতে দেবে
হোটেলে দেহ ব্যবসা হবে
মহারথীরা সবাই যাবে।
মদ দিয়ে গলা ভেজাবে
মডেলরা সেখানে ভিড় জমাবে
বস্ত্রবিহীন নৃত্য হবে।
হবে হবে সব হবে।
র্যাব কি মামা বসে রবে?
বড় জোড় ধরে জেলে দেবে
তাতে আমার কি হবে ?
জেল কর্তৃপক্ষ হাসপাতালে পাঠাবে।
জেলে শুধু নামটা রবে।সাংবাদিকরা কি বসে রবে?
ওরা, হে- হে-হে
মাদক স উপাধি দেবে।
সেটাও আমার জন্য হবে
দেশবাসী চিনতে পাবে
বিনা টাকায় প্রচার হবে।মামা, তোমার যদি বিচার হয়?
হবে হবে সেটাও হবে
ব্যারিস্টাররা সব কোর্টে যাবে
আইনের ফাঁক-ফোকর দিয়ে
আমায় ওরা ছাড়িয়ে নেবে।তোমার বিরুদ্ধে যদি আন্দোলন হয়?
বোকা ছেলে -?
আন্দোলনে কে যাবে?
মাদক দিয়ে ঘুমিয়ে রাখব-
যুবকরা নাক ডেকে ঘুমাবে।
তাহলে দেশটার কি হবে?হবে হবে সবই হবে-
দেশটা দেশের মতোই রবে
আমি যেদিন বদলে যাব-
সেদিন দেশটা এগিয়ে যাবে।
=============3 Comments
Friends
মোখলেসুর রহমান
@mokhles
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Minhajul Islam
@minhajul-islam
Drako Shajib
@drako
জয় পাটোয়ারী জুন্নুন
@joy
Neel tripura
@neel
Md Ashfak Sayed
@ashfak
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik



সমাজ নান অসঙ্গতিতে ভরে গেছে; সংস্কার দরকার। অভিনন্দন কবি।