-
মধ্যরাতের কবিতা-
“তোমাদেরকে ক্ষমা করবে না”
-নাজমুল হুদা পারভেজ
তারিখঃ-১৯ মে২০২২ইং
সমযঃ- রাত ২টা ৫৬ মিনিট।আমি পৃথিবী বলছি, আজ আমি, আমার কথা বলব
আমার বুকটা . বুকের আঙিনাটা- মহাজাগতিক স্থান.
এই আঙিনায় তোমারা নানা বর্ণের মানুষ বসবাস কর
নীলগ্রহ নামে তোমরা অমাকে ডাকো , করো গুন গান।আমার প্রাকৃতিক সৌন্দর্য দেখে তোমরা বিমোহিত হও
আমার নদী-সাগর-পাহাড় আদিম মমতায় তোমাকে ডাকে,
আমার নয়নাভিরাম দৃশ্য,রূপ,রং,বিচিত্রতা, সবুজ মাঠ
তুমি ছুটে আসো, মনের অজন্তেই ব্যস্তময় জীবনের ফাঁকে।৪৫৪ কোটি বছর পূর্বে আমাকে সৃষ্টি করা হয়েছিল, এরপর-
এক বিলিয়ন বছরের মধ্যেই আমি গর্ভবতী হয়েছিলাম,
আমার বুকে মানুষসহ নানা প্রজাতির প্রাণী বিচরণ করবে ভেবে
আমার ওজন ক্ষমতা দিয়ে ক্ষতিকর সৌরবিকিরণ ঠেকিয়ে দিলাম।আমার বুকে প্রাণের বিকাশ ঘটার পথ প্রশস্ত করে দিয়েছি
পঞ্চাশ কোটি বছর আমি তোমাদেরকে বাঁচিয়ে রাখতে পারব.
অমরত্ব নিয়ে আমাকে সৃষ্টি করা হয়নি,আমি তো নিজেকে জানি-
আমাকে দীর্ঘ জীবন দেয়া হয়েছে বটে, তারপরও আমি মরব।আমার উপরিতল ভুত্বকীয় শক্ত পাত দিয়ে তৈরি করা হয়েছে
আমার বুকের একাত্তর ভাগ জুড়ে লবণাক্ত জলের মহাসাগর
আমার অবশিষ্ট অংশটা তোমাদের বসবাসের জন্য-
শুধু তোমাদেরকে বাঁচিয়ে রাখতেই,আমার বুকের উপর নদী-হাওড়।আমার গর্ভে তোমাদের জন্ম বলেই তোমাদের রক্তে লবণাক্ততা
আমার মেরুদ্বয় আর্কটিক সামুদ্রিক বরফের চাদরে ঢাকা,
মহাবিশ্বের আটটি গ্রহের মধ্যে আমার স্থান পঞ্চম, সূর্য ও চন্দ্র?
ওরা, আমার বড় ভাই-বোন,কখনো আমাকে থাকতে দেয় না একা।অমার আপু চাঁদ মণি, আমাকে ওর কোলে তুলে দোল দেয়
তখন আমি আনন্দের জোয়ার-ভাটায় মেতে উঠি,
কিন্ত সূর্য ভাইয়াটা ভীষণ রাগী, বিলিয়ন বিলিয়ন বছর পূর্বে
সামান্য দোষে আপুর সাথে সংঘর্ষ বাধিয়েছিল, এটাই ভাইয়ার ত্রুটিপূর্বেই বলেছি,আমি জন্মাইনি,আমাকে সৃষ্টি করা হয়েছে
আমার মৃত্যুর সময় না হতেই তোমরা আমাকে বাঁচতে দেবে না
পারমাণবিক যুদ্ধ বাধিয়ে তোমরাও মরবে আমকেও মারবে-
জেনে রেখো,আমার মৃত্যু হলে, স্রষ্ট্রা তোমাদেরকে ক্ষমা করবে না।13 Comments
Friends
মোখলেসুর রহমান
@mokhles
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Minhajul Islam
@minhajul-islam
Drako Shajib
@drako
জয় পাটোয়ারী জুন্নুন
@joy
Neel tripura
@neel
Md Ashfak Sayed
@ashfak
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik



……”জেনে রেখো,আমার মৃত্যু হলে, স্রষ্ট্রা তোমাদেরকে ক্ষমা করবে না” অনবদ্য সংমিশ্রণ! শুভকামনা রইলো।