Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    3 years, 11 months ago

    অভিনন্দন

    একটি জয়,
    হৃদয়ে গ্রোথিত একরাশ প্রত্যয়,
    বাজায় বুকে প্রাণের স্বনন।
    হৃদপিন্ডের অলিন্দ বাতায়ন,
    ভরে যায় একরাশ সজীব অনিলে।
    আমরাও পারি নিঃসীম নীলে,
    উড়াতে বিজয়ের কেতন।
    তোমাদের এই বিজয়ের ছবি,
    লাল সবুজের স্মিত রবি।
    বুকের মাঝে বিশ্বাসের নির্ঝরে,
    শত প্রতিকূলতা দমন করে,
    কান্ডারী হয়ে স্বপ্ন খেয়ায়
    বিজয়ী হয়ে ফিরেছ তীরে।
    তোমরা এনেছো ,মোদের হিয়ায়
    আলোকের স্ফূরণ,
    আবার এনেছ বিবর্ণ পাতায়
    সবুজের সঞ্জীবন।
    যারা নৈপথ্যে স্বপনে, জাগরণে,
    বার বার তোমাদের ভীরু মননে,
    করেছে সাহসের সঞ্চালন,
    তাদের তরেও প্রীতির অঞ্জন
    একাগ্রচিত্তে করি নিবেদন।
    এগিয়ে যাও, এগিয়ে নাও এই দূর্বার তুরঙ্গ গতি,
    দেশমাতৃকার শৌর্য বাড়াতে হও ব্রতী।
    এই বিজয়ের সরণী যেন হয় লম্বিত
    তোমাদের ছবিতে সোনার বাংলা
    আবার যেন হয় জাগ্রত।

    9
    1 Comment
Skip to toolbar