-
শ্রান্তির অপেক্ষায়
আমি সবসময় হেটেছি
মৃদুমন্দ জলছোঁয়া মনে,
কখনো বেশী আশা করিনি
অতি বৃষ্টির ধারা অরণ্যে,
তাইতো ভয় ছিল প্লাবনে।
তবুও যখন বৃষ্টি এসে
প্লাবিত করে যায় সীমান্ত,
আবার কোন অজানা ভয়ে
ছেঁয়ে যায় হৃদয়ের প্রান্ত,
যদি হারিয়ে ফেলি বসন্ত!এলোমেলো বন্ধুর ছন-দে
বহতা নদীটিতে ছিল স্পন্দনশীলতা,
হঠাৎ বক্র রেখার ঘূর্ণাবর্তে
কেটে গেল সেই ছন্দের পতন।জলহীন খরার দহনে ,
আবার যখন হলাম অভিযোজিত।
তখন স্বপ্নভঙ্গের ব্যথা
নিভৃতে যত্নে ছিল গ্রোথিত।ক্লান্ত তিথিকে পেছনে রেখে
তবু হেটেছি অক্লান্ত সুখে,
অন্য স্রোতের গতিমূখে
স্বচ্ছ ঝিনুকে ক্লান্তি নেভাতে।আবার যখন জল ছুঁয়ে
কেঁপে গেল সেই নিস্পন্দ প্রহর
সেই স্পদনশীলতার লয়ে
আজ বেশী বিষাদে কাতর ।তবু মায়াভরা বসুধার স্নেহ
বারেবারে ডাকে লভিতে
আদিগন্ত সবুজের ক্ষেতে
বাতাসে সুস্পন্দিত দূর্বা’র
দোদূল্যমানতা ছুঁয়ে নিতেঅথৈ সিন্ধুতে উর্মিকণায়
না মেলা অঙক ফেলে দিতে।
স্বপ্ন কলিকে পরিশুদ্ধ সীমায়
সযতনে বড় করে নিতে।আলোছায়ার দোল খেলায়
আজ অনেক বেশী ক্লান্ত।
তাই বেশী শব্দশীলতায়
আর হতে চাইনা বিভ্রান্ত।8 Comments-
-
“আমি সবসময় হেটেছি
মৃদুমন্দ জলছোঁয়া মনে” …
হৃদয়কাব্যিক এক শীলিত ছন্দচিত্র…! অতলান্তিক শুভেচ্ছা এবং অবশ্যই প্রীতিমুগ্ধতা… -
-
@শাহাদাতুর রহমান সোহেল স্পষ্ট করে বলাই ভাল। যতদিন আপনি বা আপনারা কোন ইঙ্গিতপূর্ণ কথা, কথা বা কবিতার মাধ্যমে বলে যাবেন, ততদিন সেই কারণে কোন না কোন সময়এর ফল ভোগ করতে হবে , এই কাজে অংশগ্রহণকারীদের প্রত্যেককে মানুষের মনে আঘাত আনার জন্য কোন ভ্রান্ত ধারণা পোষন করার জন্য । এটা প্রকৃতির বিধান। মানুষকে সম্মান ও শ্রদ্ধা করতে কোন অর্থের প্রয়োজন হয়না।
-
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan




: আলোছায়ার দোল খেলায়
অতি সুন্দর