-
কাঠমোল্লা
মোঃ মাহফুজুর রহমানমুখে রেখে জঙ্গল তুমি
নাম দিয়েছ দাড়ি,
দিনে সাজো হাজির বেটা
রাতে করো বাটপারি।সাজিয়া থাকো দরবেশ বাবা
তাসবিহ নিয়া হাতে,
আমল করো লোক দেখানো
লোক না-চিনে যাতে।কথায় কথায় ফতোয়া ঝাড়ো
ডাকো আল্লার পথে,
সুযোগ পেলেই ফুসুর ফুসুর
মাইয়া লোকের সাথে।নিজের ঘরের রাখো না খবর
অন্যের ঘরে উঁকি,
একের কথা অন্যের কানে
লাগাও চুপিচুপি।সামনে পেলেই উপদেশ দাও
নিজেকে ভাবিয়া জ্ঞানী,
তুমি যে বেটা কেমন হুজুর
আমরা সবাই জানি।দেখি, তোমার বেলাই সবই হালাল
আমরা করলেই দোষ,
বলতে গেলে এসব কথা
করো তুমি ফোসফোস।শোন ওরে ভণ্ড মোল্লা!
তোদের জন্য আল্লার পথ
দিচ্ছে মানুষ ছেড়ে,
আলেমদেরকে যায় না চেনা
মোল্লা তোদের ভিড়ে।আলেম-ওলামার বেশ ধরিয়া
আর কতদিন খাবি?
জানবে যেদিন সত্য সবাই
সেদিন কোথায় যাবি?এই মোল্লা! চেপে ধরবে গলা
আসল আলেম এলে,
ভণ্ডামি আর চলবে না তোর
মুখোশ দেবে খুলে।2 Comments
Friends
ডালিয়া আল মীম
@daliaalmim
কোহিনুর বেগম
@kohinoorbegum
ভাস্কর
@vaskarchou
Mohammad Hasan
@mohammad-hasan
Jack Sparrow
@jack
Nahian Hasan
@hasan009
শ্রেয়সী শবনম শ্রেয়া
@shreoseeshabnamshreya
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
রিফায়াত নিগার
@refayat-nigar



ভণ্ডামির নিখুঁত আয়না….🤍