Profile Photo

মোঃ মাহফুজুর রহমানOffline

  • ​কাঠমোল্লা
    ​মোঃ মাহফুজুর রহমান

    ​মুখে রেখে জঙ্গল তুমি
    নাম দিয়েছ দাড়ি,
    দিনে সাজো হাজির বেটা
    রাতে করো বাটপারি।

    ​সাজিয়া থাকো দরবেশ বাবা
    তাসবিহ নিয়া হাতে,
    আমল করো লোক দেখানো
    লোক না-চিনে যাতে।

    ​কথায় কথায় ফতোয়া ঝাড়ো
    ডাকো আল্লার পথে,
    সুযোগ পেলেই ফুসুর ফুসুর
    মাইয়া লোকের সাথে।

    ​নিজের ঘরের রাখো না খবর
    অন্যের ঘরে উঁকি,
    একের কথা অন্যের কানে
    লাগাও চুপিচুপি।

    ​সামনে পেলেই উপদেশ দাও
    নিজেকে ভাবিয়া জ্ঞানী,
    তুমি যে বেটা কেমন হুজুর
    আমরা সবাই জানি।

    ​দেখি, তোমার বেলাই সবই হালাল
    আমরা করলেই দোষ,
    বলতে গেলে এসব কথা
    করো তুমি ফোসফোস।

    ​শোন ওরে ভণ্ড মোল্লা!

    তোদের জন্য আল্লার পথ
    দিচ্ছে মানুষ ছেড়ে,
    আলেমদেরকে যায় না চেনা
    মোল্লা তোদের ভিড়ে।

    ​আলেম-ওলামার বেশ ধরিয়া
    আর কতদিন খাবি?
    জানবে যেদিন সত্য সবাই
    সেদিন কোথায় যাবি?

    ​এই মোল্লা! চেপে ধরবে গলা
    আসল আলেম এলে,
    ভণ্ডামি আর চলবে না তোর
    মুখোশ দেবে খুলে।

    4
    2 Comments
    • ভণ্ডামির নিখুঁত আয়না….🤍

    • সাহসী কলম চলুক
      কড়া সতর্কবার্তা যারা ধর্মকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করেন
      মাহফুজ ভাই দারুণ লিখেছেন

Skip to toolbar