-
চিঠি
তোমাকে লিখবো বলে এই চিঠি,
বৈশাখী এক সন্ধ্যায়,
কাগজ-কলম হাতে বসেছিলাম।
হয়তো মনের কথাটি-
কয়েকটি শব্দের বুননে সাজাবো বলে,
কেটে গেলো কত আষাঢ়-শ্রাবণ।
কিভাবে যে বলবো তোমায়,
মনের গহীনের সুপ্ত আশাটি,
উদাসী চিন্তার ভীড়ে,
পেরিয়ে গেলো কত শরতের মায়াবী প্রভাত।
কয়েকটি শব্দের মালা গাথবো বলে,
উদাসী চোখের পাতায় কাটলো কত নির্ঘুম হৈমন্তী রাত।
তারপর কুয়াশার মায়াজালে,
কতবার হারালাম চিন্তার খেই,
আবার বসন্তের কুহুতানে,
খুঁজে পেলাম সেই বহু প্রতীক্ষিত শব্দবন্ধকে।
অবশেষে আজ বৈশাখের প্রথম প্রভাতে,
সাজালাম চিঠিখানি, অভূতপূর্ব শব্দমালায়।
সেই অনুভূতি, যা বলতে চেয়েছি বারেবারে তোমায়।
আমার না বলা কথাগুলি।
লিখলাম আজ তোমায় সেই চিরন্তন কথামালায়-
‘ভালোবাসি আমি তোমায়’।9 Comments
Friends
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
D K MAHANTA
@dkmahanta01718942602
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
ApAlal
@apalal
S.M ROBEL
@smrobel
Sabbir Ahmad
@sabbirahmad90



“ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখ তোমার মনের মন্দিরে…” রবি’র আলোর ছটা যেন এই কবিতায় পড়ে আরও মোহনীয় উজ্জ্বল হ’য়ে উঠেছে… সুন্দরতম এমন লেখা উপহার পেতে মন অপেক্ষায় থেকে গেল… শুভেচ্ছা ও মুগ্ধতা জানাই কবি…