Profile Photo

নোমান খালভীOffline

  • nomankhalovi
  • Profile picture of নোমান খালভী

    নোমান খালভী

    3 months, 1 week ago

    আমি একজন ছোট্ট স্টুডেন্টকে টিউশনি পড়াই। তার নাম ইয়াদ রহমান।
    ছেলেটা খুব মিশুক, ভদ্র আর শান্ত স্বভাবের। পড়ার সময় মনোযোগ দিয়ে পড়ে, আবার কথাবার্তাও খুব মিষ্টি।
    এক ঘণ্টা পড়ার মাঝে আমি আধা ঘণ্টা পর এক–দুই মিনিটের জন্য ছোট্ট একটা ছুটি দিই।
    আর এই এক–দুই মিনিটের ছুটি পেলেই সে যেন আনন্দে আত্মহারা হয়ে যায়!
    তার সেই ছোট্ট উচ্ছ্বাস, হাসি আর খুশি দেখলে আমারও খুব ভালো লাগে।
    মনে হয়, বাচ্চাদের সুখ আসলে খুব ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে।

    -কলামে মোহাম্মদ নোমান
    ৮/৩/২০২৬ ইং
    বুধবার
    সন্ধ্যা বেলা ৫ টা ২০ মিনিট।

    4
    2 Comments
    • আপনার এই “ছোট্ট ছুটি” দেওয়ার ভাবনাটি সত্যি প্রশংসনীয়

    • মোহাম্মদ নোমানের এই ছোট্ট লেখাটি সরল অথচ গভীর মানবিক অনুভূতিকে স্পর্শ করে। একটি সাধারণ টিউশনের মুহূর্ত—এক ঘণ্টার পড়ার মাঝে এক–দুই মিনিটের ছোট্ট ছুটি—এই ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করেই লেখক শিশুমনের আনন্দকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। সবার জন্য খুব শিক্ষনীয়।

Skip to toolbar