Profile Photo

মোহাম্মদ নোমানOffline

  • nomankhalovi
  • ” মধুমাখা শীত ”
    বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ছয় ঋতুর মধ্যে শীত একটি ঋতু। তবে শীতকাল অন্য ঋতু থেকে একটু ভিন্ন ও ব্যতিক্রম। এই ঋতুতে মানুষ একটু বেশি ভ্রমণ করে। রাত বড় হয়, দিন ছোট হয়। ঘরে ঘরে শীতের পিঠাপুলির উৎসবমুখর আমেজ দেখা যায়। বিবাহিত মেয়েরা বাপের বাড়িতে নাইওর যায়। জামাইকে শীতের পিঠার দাওয়াত দেওয়া হয়। সকালের কুয়াশা যেন জানিয়ে দেয়, শীত আমাদের মাঝে এসে গেছে।
    শীত এলেই আমার শৈশবের একটি কথা মনে পড়ে। তখন রমজান মাস শীতকালেই হতো। রমজান আসার প্রায় এক মাস আগেই ধান কাটা শেষ হয়ে যেত। ধান কাটার পর জমিতে পড়ে থাকা নাড়াগুলো দিনের রোদে শুকাতে শুকাতে মচমচে হয়ে যেত। হাত দিয়ে টান দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়া হাতের মুঠোয় চলে আসত।
    একদিন বিকেলে আমরা কয়েকজন মিলে সেই শুকনো নাড়া সংগ্রহ করতে বের হলাম। সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই নাড়াগুলো মাথায় করে বাড়িতে নিয়ে এলাম। মাথায় এক আঁটি, আবার আরেক আঁটি। এভাবেই নাড়াগুলো বাড়িতে নিয়ে আসতাম। তখন এসব কাজেও কত আনন্দ ছিল!
    পরদিন সকাল হলো। চারদিক কুয়াশায় ঢেকে গেল। মাঠ-ঘাট, পথঘাট সবকিছু যেন কুয়াশার চাদরে ঢাকা পড়ল। সবাই যার যার শীতের বস্ত্র গায়ে দিয়ে নাড়ায় আগুন দেওয়ার জন্য চলে এলাম।
    নাড়ায় আগুন দেওয়া হলো। আমরা সবাই গোল হয়ে আগুনের তাপ পোহাতে লাগলাম। শীতের সকালে আগুনের পাশে বসে থাকার সেই আনন্দ আজও মনে পড়ে।
    শুকনো নাড়া যখন আগুনে পড়ত, তখন দাউদাউ করে জ্বলে উঠত। আগুনের লেলিহান শিখা উপরের দিকে উঠে যেত। চারদিকে ছড়িয়ে পড়ত স্ফুলিঙ্গ। তখন আমরা মজা করে আনন্দের সঙ্গে বলতাম,
    “জ্বালাও, জ্বালাও! আগুন জ্বালাও! এ দেশে আর থাকব না!”
    কত সরল ছিল আমাদের সেই আনন্দ! কত অল্পতেই আমরা খুশি হয়ে যেতাম। শীতের সকাল, কুয়াশা, শুকনো নাড়ার আগুন আর বন্ধুদের সঙ্গে সেই সময়গুলো আজ শুধু স্মৃতি।
    সময় চলে গেছে। শৈশবও অনেক দূরে চলে গেছে। এখন আর আগের মতো দলবেঁধে নাড়া সংগ্রহ করা হয় না, আগুনের চারপাশে বসে তাপ পোহানোও হয় না। কিন্তু সেই দিনগুলোর স্মৃতি এখনো মনের মধ্যে রয়ে গেছে।
    শীতের সকাল এলে আজও সেই শৈশবের কথা মনে পড়ে। মনে হয়, আবার যদি ফিরে যেতে পারতাম সেই দিনগুলোতে! আবার যদি বন্ধুদের সঙ্গে শুকনো নাড়ায় আগুন জ্বালিয়ে গোল হয়ে বসতে পারতাম!
    আহা! কত সুন্দর ছিল সেই দিনগুলো।
    সত্যিই, এই ছিল আমাদের মধুমাখা শীতকাল।

    — মোহাম্মদ নোমান
    ৩০/১০/২০২৬ ইং
    রাত ১২ টা ৪ মিনিট

    3
    5 Comments
    • কুয়াশা, খড়ের আগুন আর বন্ধুদের সরল হাসিতে জড়ানো শৈশবের সেই উষ্ণ দিনগুলো আজও স্মৃতির উঠোনে মধুমাখা শীত হয়ে জেগে আছে…..🤍🖤

    • মোহাম্মদ নোমান, আপনার লেখাটা পড়ে একদম শৈশবের সেই শীতের সকালের কথা মনে পড়ে গেল, দারুণ স্মৃতিচারণ করেছেন আপনি।

    • আপনার বর্ণনায় ‘আগুনের লেলিহান শিখা উপরের দিকে উঠে যেত’—এই অংশটি পড়ার সময় আমি যেন সেই স্ফুলিঙ্গের উত্তাপ নিজের চোখে দেখতে পাচ্ছিলাম। শৈশবের এমন নির্মল স্মৃতিকথা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ, আপনার লেখা চালিয়ে যাওয়ার নিরন্তর উৎসাহ রইল।

    • সত্যি সেই দিনগুলো কত মধুর ছিল এখনো মনে পুরনো স্মৃতি মনে হয় ছোটবেলায় ফিরে যাই।

মোহাম্মদ নোমান

মানুষের কল্যাণ করা কে স্বার্থক মনে করি।

পেশায় একজন শিক্ষক। ছোটবেলা থেকেই বই পড়ার অভ্যাস, এখনো বই পড়তে ভালোবাসি। টুকটাক লেখালেখি করি, মনের কথাগুলো লেখনীর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণ কামনা করি। একজন মানুষ হিসেবে অন্য মানুষকে সৎ পরামর্শ দিতে পারার মধ্যেই খুঁজে পাই আত্মতৃপ্তি।

Skip to toolbar