Profile Photo

Noorjahan TaniaOffline

  • Noorjahan-Tania
  • Profile picture of Noorjahan Tania

    Noorjahan Tania

    4 years, 6 months ago

    অধরা
    নূরজাহান তানিয়া
    ১৯/১১/২০২১

    তোর একটা নাম রেখেছিলাম
    সে নামে ডাকা হয়নি,
    তোর জন্য মালা গেঁথেছিলাম
    সেটা তোকে পড়ানো হয়নি।
    তোকে নিয়ে গান লিখেছিলাম
    সুর করে গাওয়া হয়নি
    তোকে নিয়ে রচিত কবিতায়
    ছন্দের মিল ছিলনা ভালো,
    তোকে দেখা সেই সন্ধ্যায়
    ছিলনা কোন আলো।
    তোর একটা ছবি এঁকেছিলাম
    তাতে রং করা হয়নি।
    তোর নামে চিঠি লিখেছিলাম
    তোকে দেওয়া হয়নি।
    তোকে শোনাতে বাঁশি কিনেছিলাম
    সুর তুলতে পারিনি।
    তোর জন্য বোনা রুমাল
    তোকে পৌঁছাতে পারিনি।
    সাজানো সেই ছোট্ট নৌকোতে
    ভেসে যেতে পারিনি।
    এই হৃদয়ের সবটুকু ভালোবাসা
    হৃদয়েই বয়ে গেল,
    তোকে নিয়ে দেখা স্বপ্নগুলো
    অধরাই রয়ে গেল!

    7
    6 Comments
Skip to toolbar