Profile Photo

Noorjahan TaniaOffline

  • Noorjahan-Tania
  • Profile picture of Noorjahan Tania

    Noorjahan Tania

    4 years, 6 months ago

    ক্ষমা করো আমায়
    নূরজাহান তানিয়া

    নিস্তব্ধ চারিদিকে সুনসান নীরবতা
    আমি একা,
    ধূসর এ জীবন প্রান্তরে মোর
    অলিগলি সব ফাঁকা!

    এই অবেলায় দিন কেটে যায়
    ইহজনম গেল বৃথা,
    হারিয়ে ফেলে কৈশোর যৌবন
    কুড়িয়েছি শুধু ব্যর্থতা।

    রঙিন দুনিয়ার মোহে পড়েছি
    ভুলেছি পরিণাম,
    একবারও ভাবিনি ওপারে আছে
    তৈরি জাহান্নাম!

    বিধাতার দেয়া সকল সামর্থ্য
    ব্যয় করেছি ভুল পথে,
    শুকরিয়া করিনি আদায় আমি
    মেতেছি নাফরমানিতে!

    কোথাও একফোঁটা সুখ পাইনি
    ভুগেছি আত্মগ্লানিতে,
    এবার আমায় করো গো ক্ষমা
    ভরে দাও মেহেরবানিতে।

    8
    4 Comments
Skip to toolbar