Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • ধানক্ষেত
    এইচ. এম নুর আলম

    সারি সারি ব্রীহি-ভার সবুজে অবুঝ,
    দোল খায় বাতাসেতে কচির সবুজ।
    গুছি গুছি ধানমুঠি সবুজিত ছরা,
    পশ্চিমা বায়ু বহে উতলিত সারা।

    চারিপাশে তরুলতা মাছের পুকুর,
    ঝিলিমিলি স্রোতখানি মধ্য দুপুর।
    ধানসিঁড়ি পথ বেয়ে ছুটে ছোট গাঁয়,
    মেঠোপথে আঁকাবাঁকা সবুজিত পায়।

    দোলে সে যে আনমনে দখনে হাওয়ায়,
    উছলিত হয় যবে বারি বয়ে যায়।
    শীতের সকালে পড়ে স্নিগ্ধ শিশির,
    দেখতে মোহন সে যে পড়ে ঝিরঝির।

    দুপুর-বিকেল শেষে সাঁঝের মায়ায়,
    আঁধারেতে মিশে এসে কুয়াশা কায়ায়।
    সকালে রবির আলোয় ডগা ঝলমল,
    শ্যাওলা জড়ায়ে থাকে পায়েতে শ্যামল।

    ধানক্ষেতে খোঁজে কী যে হাঁসের সারি,
    সাদা বক উড়ে যায় দেয় পথ পাড়ি।
    সবুজিত সুন্দর সোনালি ও শীষ,
    পাপড়ি জড়ায় যবে ব্রীহি- ফুটে শীষ।

    গাঁয়েতে লাঙ্গল নিয়ে চাষাদের দল,
    কাঁধেতে ভার বহে সোনার ফসল।
    গ্রীষ্ম-খরাতে ক্ষেত করে হাহাকার,
    বরষা-গগনে আসে নতুন জোয়ার।

    একখানি ধানক্ষেত আমি বসে পাশে,
    হেরিনু রুপ তার ঘ্রাণ পেতে বাসে।

    7
    5 Comments
Skip to toolbar