-
ভাল লাগেনা
ভাল লাগেনা পড়াশুনা
ইচ্ছে শুধু করে
এদিক ওদিক বেড়াই ঘুরে,
যেনো ভবঘুরে।।ভাল লাগেনা নিয়ম-কানুন
এই সমাজের মাঝে
নিষ্ঠুরতার আঘাত মাঝে
কষ্টগুলো বাজে।।ভাল লাগেনা কঠিন জীবন
ইচ্ছে করে শুধু
এপার ওপার বন্ধুর মতো
যেন মরু ধূ-ধূ।।ভাল লাগেনা রঙ্গীন জীবন
আবার সঙ্গী সাথী
সিঙ্গেল চাই সারা জীবন
ঘুরতে দিনে-রাতি।ভাল লাগেনা লৌকিকতা
লোক দেখানো কাজ
জীবনটা তাই ফাঁকির মাঝে
কাটছে সকাল-সাঁঝ।ভাল লাগেনা কম্পিটিশন
চাকুরি বাজারের,
যেথায় চলে ঘুষ-বাণিজ্য
দাপট মামুদের।ভাল লাগেনা অনেক জিনিস
অনেক কিছু করতে
কিন্তু সমাজ ছাড়েনা যে
বাধ্য আমি চলতে।2 Comments
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
Nahar moyna
@moyna
প্রাপ্তি রোজারিও
@praptirozario
কোহিনুর বেগম
@kohinoorbegum
Jannatun Nur
@jannatun-nur
মোহাম্মদ জুবায়ের আহমদ
@jubayer0808



অভিনন্দন।