-
আলো, এত আলো!
এইচ. এম নুর আলমআলো, এতো আলো জ্বলছে এথায়-
পুষ্পবাহার রাঙাপুটে সুবাস মাখায়।
সূর্য রশ্মি ভীষণ তেজে- জ্বলছে
খুনে তরুণ মনে অরুণ রাঙায়।আলো, এতো আলো জ্বলছে মনে-
শিক্ষিতরাই দানছে সুবাস-দীক্ষা প্রাণে,
লাইব্রেরিতে জ্ঞানের আলো- মনের
আলোয় সকল ভালোয় আলোকিত গানে।আলো, এতো আলোয় আজকে পৃথিবী-
ঘূর্ণিবায়ে মঙ্গলেতে যাচ্ছে পূরবী।
আবিষ্কারের নেশায় মানুষ-মত্ত
হয়ে ঘুরছে ঘোরে চুষতে সুরভী।আলো, এত আলো আসমানেতে আজ-
পূব আকাশে রাঙাধনু রঙ মেখেছে রাজ।
সুয্যি-আলোয় মেঘ লুকিয়ে সে- হাসে
নীল আকাশে রঙিন আভার সাজ।আলো, এতো আলো জ্বলুক সবার মাঝে-
মধুর সুধা ঝরুক সবার প্রতি ভালো কাজে।
উচ্ছসিত হউক সকল প্রাণ-ধৌত
হউক প্রাণের দেহ আলোক মাঝে।আলো, এতো আলো জ্বলুক সরাসুর-
রইবে নাকো পর আর নিকট ফারাক বহুদূর।
জ্ঞানের আলো জ্বলবে সব সময়-দীক্ষা
নিয়ে ভালো হবার সবার সুধাসুর।4 Comments
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
Nahar moyna
@moyna
প্রাপ্তি রোজারিও
@praptirozario
কোহিনুর বেগম
@kohinoorbegum
Jannatun Nur
@jannatun-nur
মোহাম্মদ জুবায়ের আহমদ
@jubayer0808



অভিনন্দন\