-
রজনী
ওহে রজনী! তোমার সাথে আছে মোর বহু কথা
এসো করি বিনিময় হৃদয়ের শত সহস্র ব্যকুলতা।
তুমি কি আমারি মতন দুঃখী?
তাই গাঢ় অন্ধকারেও বন্ধ করোনা আঁখি।
ওহে ঘন কালো কুন্তলারানী
ওহে রজনী।।লুকাও ঘন আঁধারে তুমি মানবের কালো হাত
তোমাতে যারা করে পাপাচার সাক্ষী তুমি রাত।
নেহারি কর্ম অপরের তুমি
না দেখেও তুমি থাকো যেন ঘুমি
তোমাতে মাখা শত মধুবাণী
ওহে রজনী।তোমাতে উন্মিলীত হৃদয়-মনের সকল ব্যকুলতা
দিবসে যাহা থাকে আড়াল গোপন রাতের কথা।
যত অভিমান ব্যথা দুঃখ
ক্লান্তি শ্রান্তি অভিযোগ সুখের মুখ
ভাসে গোসিপ সখ্য সজনী
ওহে রজনী।কত ব্যথা ব্যকুলতা ঝরে ঝরনা সম আঁখি-জলে
শ্রাবন মাসের বর্ষা সম বৃষ্টি-ফোটায় পলে পলে।
যত লুকিয়ে থাকে অন্তরে
প্রকাশ্যে কীবা সূর্যালোকে সন্তরে
কাঁদে- হাসে লাস্য মেদিনী
ওহে রজনী।দিনের সব পাপ-অপরাধ ভাসে তোমার চোখে
প্রতিচ্ছবি-আয়না সম যাহা থাকে শরীর- মুখে।
গাঢ় আঁধারের রানী
ওহে রজনী।{২৮/০৬/২০}
9 Comments
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
Nahar moyna
@moyna
প্রাপ্তি রোজারিও
@praptirozario
কোহিনুর বেগম
@kohinoorbegum
Jannatun Nur
@jannatun-nur
মোহাম্মদ জুবায়ের আহমদ
@jubayer0808



শুভকামনা