Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • অলি ও মধু

    অলি ছাড়া ফুল নাহি, মধু ছাড়া অলি না’সে
    জনমেও কেহ কারে নাহি তারে ভালবাসে।
    যদি না থাকিত মধু কোনো ফুলবাসে
    অলি না খুঁজিত মধু বসে তার পাশে।

    অলি যায় সেইখানে মধু যেথা থাকে
    খুঁজিয়া বেড়ায় সে যে মাঠ-বন-শাখে।
    কে সে অলি? কোথা মধু? কে সে খোঁজে কাকে?
    মধু কভু খোঁজে না কো অলি খোঁজে তাকে।

    ফুল কভু খোঁজে না কো অলি কাছে আসি
    অলি খোঁজে মধু পেতে ফুল কাছে বসি।
    তবে ফুল সুঘ্রাণে অলি নাকে পশি
    তাই অলি গান ধরে ফুলটারে চুষি।

    অলি ছাড়া মধুরই কোনো দাম নাই
    ফের অলি খোঁজে মধু প্রয়োজনে তাই।
    ফুল-ফল-রস থেকে মধু সে বানায়
    মধু কভু হয় নাকো অলি ছাড়া তাই।

    কভু রাজা হয় অলি ফের রানী অলি
    দুইজনে মধু খোঁজে একসাথে চলি।
    ফুল থাকে ফুলবাগে মধু থাকে ‘কলি’-
    রাজা বলে ‘রানী অলি’ রানী বলে ‘রাজা অলি’।

    দুইজনে একসাথে তোলে ঘরবাঁধি
    একজনে গড়ে ঘর আরজনে আধি।
    সহসা ভাঙিয়া যায় মধুর এই সাধি
    কারে কব বাদি আর কারে বিবাদি?

    কখনো বা এই ঘর বাঁধা শেষ হলে
    অলি যায় আনদেশে তাকে কভু ফেলে।
    কীবা তারে যেতে হয় প্রয়োজনে চলে
    থাকে কভু একসাথে প্রয়োজন হলে।

    10
    9 Comments
Skip to toolbar