-
পণ
এই করিনু পণ! মোরা এই করিনু পণ!!
দেশকে ভালবাসবো মোরা, রাখবো দেশের মান।
আসুক বাধা যত ভয়
সব কিছুকে করবো জয়।
দেশকে ভালবাসতে গিয়ে আসুক গে মরণ-
তবু বাসবো আজীবন।তাকেও মোরা বরে নিবো
জীবন গেলেও তাতে দিবো।
ঘটেও যদি এই জীবনে ঘটন অঘটন-
করবো যে বরণ।বাধা-বিপদ যত কিছু
আসে যদি পিছু পিছু।
আলোতে সব ভরিয়ে দিবো নবোৎসাহ মন-
মোদের এ জীবন।শোষক-শাসন হোক অবসান
সেবক আসন হোক সমাসীন।
হোক যে তফাৎ আলো-আঁধার আসুক নতুন ক্ষণ-
হোক যে ব্যবধান।সকাল-দুপুর-রাত্রিবেলা
নেই কভু নেই কোনো হেলা।
করতে হবে পড়াশুনা দিয়ে সঠিক মন-
শোনো ছাত্রগণ!জীবন নদীর এই সে পথে
হারিয়ে যেতে নেই যে তাতে।
সঠিক পথে চলবো মোরা এই তো সঠিক ক্ষণ-
শোনো তরুণগণ!হোক আমাদের চরিত্র
ফুলের চেয়েও পবিত্র।
গড়তে হবে নতুন পথে মোদের এই জীবন-
থাকুক যে স্মরণ।দেশের মোরা কর্নধার
আঁকরে ধরি বর্ণ মা’র।
দেশমাতা যে ডাকছে মোদের দিয়ে আপণ মন-
শোনো হে তরুণ!থাকি যেথায় যেই খানে
শপথ করি প্রাণপণে।
দেশের সেবা করবো মোরা এটাই দৃঢ় পণ-
থাকুক আজীবন।
[২০১২ সাল]11 Comments
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
নোমান খালভী
@nomankhalovi
Nahar moyna
@moyna
প্রাপ্তি রোজারিও
@praptirozario
কোহিনুর বেগম
@kohinoorbegum
Jannatun Nur
@jannatun-nur
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
মো. রউফুল আলম
@rouful


Good