Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • নাটাই বাঁধা ঘুড়ি

    ওহে নানা রঙের ঘুড়ি
    কোথায় তোমার বাড়ি?
    কোথা যাও উড়ি উড়ি।

    উড়ছো মুক্ত আকাশে
    ভাসছো তুমি বাতাসে
    মুচকি দিয়ে ওর কাছে
    নাটাই বাঁধা ঘুড়ি।

    পত-পত উড়ছো তুমি
    ঘূর্ণিপাকে ঘুরছো তুমি
    আকাশ পথে যাচ্ছ তুমি
    মেঘবালিকার বাড়ি।

    যাবো আমি তোমার সাথে
    তোমার ঘাড়ে হাতটি রেখে
    আসমানের দূর সে পথে
    নীলাঞ্জনা ফাঁড়ি।

    বারেক তুমি এসো ফিরে
    আমাদেরই ছোট্ট নীড়ে
    আর যদি না এসো ফিরে
    তোমার সাথে আড়ি।

    6
    2 Comments
Skip to toolbar