Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    3 years, 1 month ago

    আমারে ডেকোনা কেনো?

    আমারে ডেকোনা কেনো?বয়ে চলা নদীর কিনারে,
    ফুটেছে কাশের ফুল,চেয়ে থাকি মন নাহি ভরে।
    আকাশের এক কোণে রংধনুটি ডাকে ইশারায়,
    শ্রান্ত ঘুঘুরা কোথাও,আমারি মতো সুর মিলায়।

    নিমগ্ন স্মৃতির ভারে বয়ে চলা স্রোতে হাত রাখি,
    প্রতিটি জলের বিন্দু তোমাতে আমাতে মাখামাখি।
    নেই আজ অভিমান, কোথা সেই অধরের হাসি!
    পাষাণ সময় যেনো বুকে জমা মেঘ রাশিরাশি।

    কখনো সে মেঘ ঝরে,মধ‍্যলোকে একাকি যখন;
    তুমিময় স্বপ্ন সব মুছে যায় আঁখিতে তখন।
    তবু বলি বিধাতায় সুখে রেখো তারে প্রতিদিন,
    কোমল হৃদয় খানি,সুখি হোক তাতে আমিহীন।

    তারকার মেলা বসে পূর্ণিমা শশীটি আলো দেয়,
    জোনাকিরা জ্বলে নিভে,সুখের নিশিটি মোর নয়।
    যে জীবন ভেসে চলে,গন্তব্য বিহীন হেথা সেথা,
    রাখেনা কেহই খোঁজ,পদে পদে তার কত ব‍্যথা।

    কেটে যায় সারা নিশি,দূর্বায় শিশির বিন্দু জমে,
    সূর্যের আলোক রশ্মি কি শোভায় বিনা দামে।
    কোথাও ঘাসের ফুল ফুঁটে রয় রোজ অনাদরে,
    রাখিনা খবর তার বলিনা কিছুই প্রেম ভরে।

    হেমন্তের সাদা মেঘ,লাল কৃষ্ণচূড়া, বেলি ফুল,
    শস‍্যের হলুদ ক্ষেত,ঠিক সেভাবে হয় না ভুল।
    পদ্মবিলে ফোঁটা পদ্ম,ডানামেলা বলাকার সারি,
    প্রকৃতি চলে নিয়মে,আমায় হৃদয়ে আহাজারি।

    মোঃ নুরনবী সরকার
    20 July 2023
    12:20 AM

Skip to toolbar