Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    2 years, 10 months ago

    সংগীত,

    এসো প্রিয় মোর হৃদয় গহীনে তারারা যখন হাসে নিশিতে;
    পরাবো তোমায় শিউলি মালাটি দীর্ঘ‍ রজনী ভরা শশীতে।।

    কেটে যাবে সব কালো মেঘ গুলি- স্বপ্ন আঁকাবে মনে রংতুলি।

    আকাশের মতো সাজবো দুজনে ভুলে অভিমান মধুর হাসিতে।।

    ফুলের মালাতে গন্ধ ছড়াবে দৃরের শশীটি চুম দিয়ে যাবে,
    কভু বিরহে কাঁদিলে হৃদয় স্মৃতির মেলাতে রোজ খুঁজে পাবে।

    বাঁধিও প্রিয় মোরে প্রেমডোরে- যেওনা তুমি একাকি ছেড়ে।

    মনের আকাশে উদিত স্বপ্ন দুর নীলিমায় দিওনা ভাসিতে।।

    মোঃ নুরনবী সরকার
    07 August 2023
    13:48 AM

Skip to toolbar