Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    2 years, 11 months ago

    পারিজাত ফুল,

    পারিজাত ফুল সে যে,সমুদ্র মন্থনে,
    চেয়েছিল ক্ষণকাল কি যেনো কি মনে!
    দূর্বার গতির মন সেও থেমে যায়,
    জানিনা কিসের টান,সে ফুলেতে হায়।
    পারেনা থামাতে তারে, হেরে যায় কায়া;
    পাথর মনেতে তবু জন্ম নেয় মায়া।
    নিখিলেস করেছে কি?সুপ্ত আকর্ষণ,
    সব ভুলে চেয়ে রয় ফুলেতে তখন।

    পারিজাত ফুল হাসে হেরে গেলে তবে,
    এ ফুলের গন্ধ নিতে ঠাকুর ও চাবে।
    নয় সেতো কারো ভুল,যুগে যুগে দেখি,
    যতই বিদ্বেষী হোক তবু মাখামাখি।
    দূর্বার গতির মন চুপিচুপি ভাবে,
    বৃথা তবে ছুটোছুটি? পণ ভেঙে যাবে?
    দাড়াবোনা হেথা আর, পথ ধেয়ে চলে,
    ক্লান্তির ঘোর কাটাতে, বসে বট তলে।

    কেটে গেছে বহু দিন বহু পথ ঘুরে,
    অতঃপর কি যে জ্বর,কাঁপে বারেবারে।
    পারিজাত ফুল এসে সেবা করে তার,
    দূর্বার মনের যেনো এখানেই হার।
    পরিশেষে ভেবে যায়,তবু প্রয়োজন,
    ভুল পথে গেছে দিন,করো আয়োজন।
    কাটেনা জীবন একা প্রয়োজন দুয়ে,
    যদিও অমিল কিছু,হেসে যাও সয়ে।

    মোঃ নুরনবী সরকার
    20 September 2023
    11:17 PM

Skip to toolbar