-
বিদায়ের বাণী,
তবুও আসবো কোন একদিন বিদায়ের বাণী নিয়ে,
চিরচেনা সেই সবুজ পথেই মিলন মেলার গাঁয়ে।
হাটি হাটি পা পা পুতুল খেলার অভিমানী সেই মন,
ভুলেছে আমায় তবু মনে পড়ে কাছে টানে সারাক্ষণ।গোলাপি জবা’য় সাজানো সে বেনি চোখ বুজলেই দেখি,
ঝর ঝর ঝরে কত নোনাজল অপলক চায় আঁখি।
সুখেরা হারায় সময়ের স্রোতে জলছবি রেখে যায়,
ভালোবাসা যেন সময়ের গুণে চিরদিন নাহি রয়।বলবো সেদিন সুখে থেকো সবে ভুলে যেও অভিমান,
আমার আমিকে ভাসিয়ে দিয়েছি শেষ এ বেলার গান।
বাঁধিও সেদিন বেনিটি আবার গোলাপি জবা’য় তুমি,
বিদায়ের কালে নয়নের জলে দেখাটি অনেক দামি।করনাকো ভয় চাইবোনা প্রেম দেখবো একটি বার,
হাসতে হাসতে চলে যাব দুরে ভুলে যাব সব হার।
ভালোবাসি বলে মুখেতে সবাই কজন হৃদয় দিয়ে,
সুখের আশায় ভুলে সহসায় মনকে সাজায় ধুয়ে।আকাশের বুকে উঠবে তারকা চাঁদের আলোয় ধরা,
সুখিরা ঘুমাবে পাখিরা গাইবে আমি একা সুখ হারা।
তানপুরাটায় উঠে যদি সুর প্রণয় বেলার মতো,
কাণ পেতে শুনো তোমারি ছিলাম এ যেনো হৃদয় ক্ষত।মোঃ নুরনবী সরকার
08 October 2023
10:57 PM5 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 10 October 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Md. Habibur Rahman
@habib
ফারহাত আহমেদ
@farhat-ahmed
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
চিত্রভানু
@chitrabhanu
Kazi Adam
@kaziadam
নদী
@nodie



গোলাপি জবা’য় সাজানো সে বেনি চোখ বুজলেই দেখি,
ঝর ঝর ঝরে কত নোনাজল অপলক চায় আঁখি।
সুখেরা হারায় সময়ের স্রোতে জলছবি রেখে যায়,
ভালোবাসা যেন সময়ের গুণে চিরদিন নাহি রয়। অপূর্ব