-
ব্যবহারে সেরা,
পাড়া গাঁয়ের শাহিন মিয়া
বিদ্যে শিখে এসে,
চোখে পরে রঙিন চশমা
যায়না লোকের পাশে।চড়বে নায়ে কেদারা চায়
বসবে একা দুরে,
মাঝিরে কয় ভিজবে চরণ
পিঠে তুলো মোরে।জিজ্ঞাসিলেন জোয়ান মাঝি
জনাব যাবেন কোথা,
ধমক দিয়ে বলে ওঠে
তোর কি মাথা ব্যথা?দেখিস না তুই গঞ্জে যাব
বন্ধু আসবে কাজে,
আমার মতো জ্ঞানীর সাথে
কথা কি তোর সাজে।জোয়ান মাঝি নিঁচু মাথায়
তুলে নিয়ে নায়ে,
ভদ্র ভাবে সব অপমান
ভুলে গেলেন সয়ে।ওপার গিয়ে শাহিন মিয়া
নায়ের থেকে নেমে,
ঘাটে আছে বন্ধু তাহার
তাকায় ডানে বামে।জোয়ান মাঝি নায়ের গলার
নোঙ্গর ফেলে দিতে,
গঞ্জের বন্ধুর চোখ পড়ে যায়
আসেন হাত মেলাতে।শাহিন মিয়া বলে ওঠে
পাগল হলি নাকি,
মাঝির সাথে হাত মেলাস তুই
লজ্জা ধুলি সে কি!বন্ধু বলে চিনিস তারে?
সে পড়ে বুয়েটে,
ফাইনাল ইয়ার টাকার অভাব
বাবার পেশায় ঘাটে।ক’দিন পরে বিদেশ যাবে
অবিস্কারের জন্য,
মাঝির ছেলে বিশ্ব সেরা
বাংলাদেশ টা ধন্য।তুই তো মাত্র বি এ পাশে
অহংকারে ভরা,
সুশিক্ষাতে শিক্ষিত লোক
ব্যবহারে সেরা।মোঃ নুরনবী সরকার
11 October 2023
07:45 PM4 Comments
Friends
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Md. Habibur Rahman
@habib
ফারহাত আহমেদ
@farhat-ahmed
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
চিত্রভানু
@chitrabhanu
Kazi Adam
@kaziadam
নদী
@nodie

so nice