-
এ পথে কখনো এলে,
বিকেলের শেষে পাখিরা ফিরছে আপন নীড়ের খোঁজে,
পথিক ছুটছে তার ঠিকানায় আমারে কেউ না বোঝে?
সেই পুরাতন বটের ছায়ায় একতারা হাতে বসে,
কারে যেনো খুঁজি যুগ যুগ ধরে আসে যদি পথ শেষে।মানবীর রুপে দেখেছিনু হেথা অনেক বছর আগে,
বেজেছিল চুরি হেসেছিল চেয়ে নব যৌবনের রাগে।
লাল টুকটুকে রাজটিকা ছিল বাতাসে ভাসতো কেশ,
সে দেখাই যেনো মন কেড়েছিল আজ ও তাহার লেশ।সেই থেকে বসে বটের ছায়ায় এলোনা ফিরে সে আর,
বুনে যাই সদা কতো স্বপ্ন জাল দিন শেষে বুক ভার।
একতারা বলে আয় ফিরে আয় একটি বারের জন্য,
বিষাদ সুরের হোক অবসান আমায় করো গো ধন্য।ঝরে পরে রোজ কতো শত পাতা আবার নতুন রুপে,
পূর্ণতায় হাসে পুরনো বৃক্ষটি আমারে কাঁদায় চুপে।
কতো আলাপন হয় তার সাথে কানে কানে বলে দেয়,
দেখছো তো রোজ প্রয়োজনে আসে নিজেকে জিরিয়ে নেয়,
আমারে বলেনা ভালো থেক তুমি কেউ যে কারোই নয়।যা কিছু দেখছি চারিধারে চেয়ে কিছু ছায়া কিছু কায়া,
তারি মাঝ থেকে ভালোলাগা শুরু প্রেম নামে এক মায়া।
একটি স্মৃতিকে কেন্দ্র করে তার অনেক বছর কাটে,
তবু যেনো তারে ভোলেনা এ মন আশা কভু নাহি মেটে।ভালো থেকো তুমি যেখানেই থেকো এ পথে কখনো এলে,
জিরিয়ে নিও গো দেহটি হেথায় শুনিও বৃক্ষ কি বলে।
তোমার প্রেমেতে বাঁধিনি যে ঘর ফুল মালা শুকে গেছে,
নিশীত রজনী তোমার প্রেমের স্মৃতিসব জেগে আছে।মোঃ নুরনবী সরকার
30 December 2023
06:13 PM
তিস্তা ব্রিজের কোলে।3 Comments
Friends
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Md. Habibur Rahman
@habib
ফারহাত আহমেদ
@farhat-ahmed
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
চিত্রভানু
@chitrabhanu
Kazi Adam
@kaziadam
নদী
@nodie


ঝরে পরে রোজ কতো শত পাতা আবার নতুন রুপে,
পূর্ণতায় হাসে পুরনো বৃক্ষটি আমারে কাঁদায় চুপে।
কতো আলাপন হয় তার সাথে কানে কানে বলে দেয়,
দেখছো তো রোজ প্রয়োজনে আসে নিজেকে জিরিয়ে নেয়,
আমারে বলেনা ভালো থেক তুমি কেউ যে কারোই নয়। – বিশেষ ভালোলাগার অংশ।