Profile Photo

Nusrat jahan SadiaOffline

  • nusratjahansadia
  • Profile picture of Nusrat jahan Sadia

    Nusrat jahan Sadia

    • 1 month, 2 weeks ago

    ❝বিষাক্ত বিচ্ছেদ❞

    “নিস্তব্ধ মোহনীয় রাত,
    দীর্ঘ অপেক্ষায় স্নিগ্ধ সোনালী প্রভাত!
    ছায়াময় পথের শূন্য অনুচ্ছেদ,
    অদৃশ্য ব্যথার ছোবলে বিষাক্ত বিচ্ছেদ”!

    “ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতির কণাগুলো সব,
    হাজারও আর্তনাদের ভীড়ে হয়না কারো অনুভব!
    আঁখিজল লুকানো রয় গগনজূড়ে বৃষ্টি এলে,
    অশান্ত মন শান্ত হয়ে যায় ভালোবাসার পরশ পেলে”!

    “হাসিতে মাখা মুখোশের আড়ালে হৃদয়টা ছিন্নভিন্ন,
    মানুষের পরিচয় পেতে পেতে আজ’ মনে হয়না কাউকে অভিন্ন!
    বাস্তবতার ভারে প্রতিটি মানুষ হারিয়েছে প্রকৃত আনন্দবোধ,
    মস্তিষ্কটাও যেন কুড়ে কুড়ে খাচ্ছে’ নিচ্ছে তাঁর নিরব প্রতিশোধ”!

    “সুঁই-সুতোয় জোড়া দেওয়া জন-মানবের ভীড়ে,
    তামা- কেই সবাই পছন্দ করে’ অবহেলায় রয়ে যায় হীরে!
    মনের সৌন্দর্যের আজ নেই কোন মূল্য’ টেনে দিয়েছে সন্ধিচ্ছেদ,
    তাইতো সবাই ছুটে চলেছে সফলতার পিছে’ চারিদিকে শুধু বিচ্ছেদ’ “বিষাক্ত বিচ্ছে”!!❤️‍🩹🕊️🍂

    4
    9 Comments
    • হাসিমুখের আড়ালেও কত মানুষ ভেতরে ভেতরে ভেঙে থাকে!!

    • বিচ্ছেদের বিষে ক্ষতবিক্ষত হৃদয় ভালোবাসার একটুখানি স্পর্শেই আবার শান্তির পথ খুঁজে পায়…..🤍🖤

      • অনেক সুন্দর বলেছেন। তবে মনে হয়না সেই ক্ষতবিক্ষত হৃদয়ে আর কখনো কারো সত্যিকারের ভালোবাসা স্পর্শ করতে পারবে। পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা কি আদোও আছে? মনে প্রশ্ন জাগে!

      • সত্যিকারের ভালোবাসা বিরল হতে পারে, তবু তার আশাই ভাঙা হৃদয়কে আবার বিশ্বাস করতে শেখায়…..🤍

    • Nusrat jahan Sadia, লেখাটা পড়ে মনটা বেশ ভার হয়ে গেল, কারণ বাস্তবতাটা আপনি খুব সুন্দর আর নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন।

    • Nusrat jahan Sadia, আপনার লেখা “আঁখিজল লুকানো রয় গগনজূড়ে বৃষ্টি এলে” অংশটি হৃদয়ে গভীর এক প্রশান্তি ও বিষাদ ছুঁয়ে যায়। মানুষের মুখোশ আর অনুভূতির গভীরতা নিয়ে আপনার এই চিন্তার প্রকাশ অত্যন্ত চমৎকার এবং প্রাণবন্ত হয়েছে। আপনার এই লেখার প্রতিটি শব্দ আবেগে পরিপূর্ণ, তাই এভাবেই নিয়মিত লিখে আপনার মনের ভাবগুলো আমাদের মাঝে ছড়িয়ে দেবেন বলে আশা রাখছি।

      • ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে প্রশংসা আর অনুপ্রেরণা জোগানোর জন্য🤎

Skip to toolbar