Profile Photo

Omore Faruk RaulOffline

  • Omore-Faruk-Raul
  • Profile picture of Omore Faruk Raul

    Omore Faruk Raul

    4 years, 9 months ago

    সংবিধিবদ্ধ সতর্কীকরণ !
    শিকড়ে পচন ধরেছে ।

    বাতরক্তের বাতায়ন দোষে আমি বাতিকগ্রস্থ ।
    পুঁজিবাদের ধমনীতে সবেগে ছোটা নীতিহীন
    অপরিণত স্বৈরতান্ত্রিক মন ;
    মুহুর্মুহু বুর্জোয়া বুলির মোহে জর্জরিত ।

    প্রসঙ্গত ,
    গায়ের বাকল খসে পড়ছে ।
    তন্দ্রাভরা প্রমাদের অভ্যেস অনন্ত প্ররোচনার
    কিংবা প্রলোভনের প্রপঞ্চিত প্রস্তাবনা ।
    আমি এক দাগাবাজ পাপী ,
    ধর্মের ঝুড়িতে পচতে থাকা কালো আপেল ;
    উদাম যৌনতায় ভরা দড়বেলার দংশনে নিখোঁজ নিদ্রাতুর ।

    তবে খিরকিচ মগজে সপাটে নাড়া দেয় কেউ
    নষ্ট ধ্যান ভাঙার দুঃসাহসী তারণ সে !
    নিদেনপক্ষে নষ্ট শিকড়ের প্রণয়ীনী
    নিরক্ষবলয়ের বলিষ্ঠ নিরঞ্জন এক সত্তা ।
    অপার্থিব লক্ষ্যে ছুটে চলা প্রচারকের প্রণোদন
    প্রতপ্ত , প্রচ্ছন্ন , প্রগাঢ় প্রমাপূর্ণ ।
    আমি প্রণয়ীনীর প্রাখর্যে মত্ত
    প্রসুপ্ত উন্মত্ত প্রাণশক্তি যার প্রহরণে জন্মায়
    সে নীরব নিঃসীম নীলাঞ্জনা ।
    যারে খুঁজে বেড়ায়
    নেহাত শিকড়ভাঙা এক নররাজ ;
    এক নরনাথ !

    (২২/১০/২১

    10
    5 Comments
Skip to toolbar