-
একই পৃথিবী, তবু ভিন্ন সবার যুদ্ধ—
কারো আশ্রয়ের খোঁজ, কারো ক্ষুধার বেদনা।
কেউ সাজে রঙিন স্বপ্নে বাহারি বেশে,
কেউ লড়ে শুধু একবেলা ভাতের আশায়।1 Comment -
এই শোক শক্তিতে রূপান্তরিত হোক,
প্রতি ফোঁটা অশ্রু হোক এক একটি ক্ষেপণাস্ত্র।
বুকের ভাঙা স্বর উঠুক বজ্রের মতো,
অন্যায়ের প্রাচীর ভেদ করুক সেই অস্ত্র।1 Comment -
প্রিয় হাদী ভাই,
ইসমাঈল মজুমদারপ্রিয় হাদী ভাই,
মনে রাখতে চাই বলেই বুঝি
বারবার ভুলে যাই,
এই ব্যস্ত শহরের ভিড়ে
স্মৃতিও আজ পথ হারায়।ইট-পাথরের নগরীতে
মানুষ চেনার অবকাশ নাই,
নামগুলো সব শব্দ হয়ে
কোলাহলে মিলিয়ে যায়।তবু হঠাৎ কোনো একদিন
পর্দায় ভেসে ওঠো তুমি,
আন্দোলনে, মিছিলে, স্লোগানে
চেনা এক অচেনা ভূমি।1 Comment -
ভুলে গেলে নাকি মোরে?
এইতো ছিলাম কোনো এক বসন্ত বিলাশে
তোমাদের ভিড়ে।✍️ ইসমাঈল মজুমদার
1 Comment -
জগত সংসারে চিরকাল থাকিবে না,
তবে থাকার কত আয়োজন।
যেথায় থাকিবে অনন্তকাল,
অলসতা কেবল সেখানে। -
আসিয়া করার কথা ছিলো বরণ,
তার আসন ঘটিল আমার ফেরার ক্ষণে।
যেন সময় নিজেই খেলল নিষ্ঠুর পরিহাস,
মিলনের দুয়ার খুলল বিদায়ের লগ্নে।
এমন অকালে এই আকস্মিক মিলন—
ছিল কি সত্যিই কোনো প্রয়োজন?
নাকি নিয়তির নীরব অভিসন্ধি,
দুই হৃদয়ের অসমাপ্ত প্রশ্ন রেখে যাওয়ার আয়োজন।ইসমাঈল মজুমদার
1 Comment -
এই তো সময়,
আসার ছলে,
কখন যে চলে গেলো
অনুধাবন করতে পারিনি বটে।
ইসমাঈল মজুমদার1 Comment -
পাঠকের প্রতি আহবান—
পাঠকের শূন্যতায় যদি ছন্দ মরে যায়,
তবে সে মৃত্যু কেবল কবির নয়—ভাষারও।
কলম যখন হয়রান হয়, তখন অপরাধ তার নয়,
অপরাধ আমাদের উদাসীনতার।সাহিত্য কেবল বিনোদন নয়,
এটি মানুষের অনুভূতির দলিল,
সময় ও সমাজের সাক্ষ্য।
একটি লেখা পড়ে থেমে যাওয়া মানে
একটি হৃদয়ের সঙ্গে কিছুক্ষণ হাঁটা।আপনার একটুখানি সময়,
একটি পড়া, একটি ভাবনা—…Read More2 Comments -
স্বার্থের এই রুক্ষ সভ্যতায়
মানুষের মুখে মুখে হাসি,
কিন্তু হৃদয়ে কেবল হিসাবের খাতা।এখানে ভালোবাসা কোনো অনুভূতি নয়,
বরং প্রয়োজন ফুরোলেই
নিক্ষিপ্ত এক পরিত্যক্ত শব্দ।এই দুনিয়ার প্রতিটি সম্পর্ক
মরিচিকার মতো—
দূর থেকে জল মনে হয়,
কাছে গেলে কেবল
শুষ্ক বালুর দীর্ঘশ্বাস।তবু কিছু নির্বোধ মন
অবিশ্বাসের মরুভূমিতে দাঁড়িয়ে
ভালোবাসার…Read More1 Comment -
স্মৃতি গুলোর উপর অবহেলার ধুলো জমতে জমতেই বোধহয় একদিন ভুলে যাওয়া হয়।
✍️ ইসমাঈল মজুমদার
1 Comment -
শহীদ উসমান হাদী
✍️ ইসমাঈল মজুমদারতুমি পড়োনি ক্ষমতার সিঁড়ি,
তোমার পা পড়েছিল রাজপথে।
যেখানে বুকই ব্যানার,
আর শিরদাঁড়াই ছিল ইশতেহার।তুমি জানাতে চাওনি,
এমপি হলে কী পাবে দেশ—
তুমি দেখিয়েছ,
দেশ পেলে কী পায় একজন মানুষ।তোমার নামে আজ
লাখো কণ্ঠ একসাথে কাঁদে,
রবের দরবারে
লাখো হাত একসাথে ওঠে—
এ কিসের মৃত্যু হাদী…Read More1 Comment -
হাদী জ্বলে উঠেছে
✍️ইসমাঈল মজুমদারযারা চেয়েছিল হাদীকে নিভাতে—
বলো তো, সত্যিই কি নিভেছে সে?
ঝড় তুলে প্রদীপ নেভানো যায়,
কিন্তু নক্ষত্রকে কি আঁধার গ্রাস করতে পারে কখনো?আজ কলমের ডগায় দাঁড়িয়ে হাদী—
লেখকের ভাষায় সে প্রতিবাদ, সে প্রার্থনা।
অক্ষরের শরীরে শরীরে
সে জ্বালিয়ে দেয় সময়ের সত্য কথা।গায়কের গলায় সে হয়ে ওঠে গান,…Read More
1 Comment -
প্রিয় হাদী ভাই, প্রচন্ড হিংসা তোমার প্রতি,
তোমার জায়গায় যদি আমি হতে পারতাম।এই লাখো লাখো মানুষ রবের কাছে দুহাত তুলে যদি আমার জন্য কান্না করতো। প্রতিটি প্রোফাইল থেকে আমার জন্য দোয়া চেয়ে পোস্ট হতো। নিজেকে পৃথিবীর সব থেকে সুভাগ্যবান মনে করতাম।
হাদী ভাই! এতো মানুষের এতো ভালোবাসা পাওয়ার পরে একটা লোকের এমপি হওয়ার কি আর কোনো প্রয়োজন পরে?…Read More
1 Comment -
পাপ করে পালাবে কোথায়, ইসমাঈল?
মাটি যাঁর পায়ের নিচে ছড়ানো, আকাশ যাঁর দৃষ্টির চাদর—
এই সারা জগৎ তো তাঁরই নিরব সাক্ষ্য।2 Comments -
এই তো এক ব্যস্তময় জীবন,
সময়–সল্পতার শিকলে বাঁধা পড়ে
গভীর আবেগগুলোতেও জমে ওঠে মরিচিকার ধুলো।তবুও—
সাহিত্যই একমাত্র আশ্রয়,
যেখানে অনুভূতিরা পায় মুক্তি,
শব্দেরা পায় নন্দনের রূপ,
আর হৃদয় তার ক্লান্তি ভুলে
সৃষ্টির দীপ্তিতে জ্বলে ওঠে ।কারণ সাহিত্য–
এ শুধু শব্দের সাজ নয়,
এ মানুষের অন্তঃজগতের পরিশীলিত প্রকাশ,
যেখানে ব্যস্ততার প্রলেপও
স্…Read More2 Comments -
মোর সর্বাঙ্গে দোষ খুঁজিয়া যাদের সকাল সন্ধ্যা হয়,
দম পুড়ালে তাদের মিচিলে, সর্ব ভালো আমায় লয়।2 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 01 December 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
আমার সুহাসিনী
✍️ ইসমাঈল মজুমদারএই নগরের নিসর্গ ভিড়ে তুমি হও নীরব নন্দিনী,
চাঁদের মতো শিউলি মাখা তুমি আমার সুহাসিনী।রজনীগন্ধা ফুল না চাই, তুমি হও রাতের রূপলাবণ্য,
সুভাষ ছড়িয়ে রাখো প্রিয়, মুগ্ধ করি মনপ্রাণোৎকর্ণ।শত আলোর প্রতিযোগিতায় তুমি হও শান্তির শেফালী,
নিভৃত সন্ধ্যার স্বপ্ন পথে তুমি আমার নিলয়–কল্লোলী।তোমার ছোঁয়ার মৃদু রেশে ঝরে যায় গ…Read More
3 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 November 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
- Load More Posts
ঢাল নেই, তলোয়ার নেই,
নেই মোর গায়ে বল।
নারায়ে তাকবীরের কর্মী আমি,
এটুকুই মোর সম্বল।
Ismail Mozumdar

Ismail Hossain Mozumdar
- ইসমাঈল হোসেন মজুমদারের সম্পূর্ণ পরিচয়
পুরো নাম: ইসমাঈল হোসেন মজুমদার
ডাক নাম: ইসমাঈল
কলম নাম: ইসমাঈল মজুমদার
জন্ম: ২০০২ সাল, বাগচতল গ্রাম, মনোহরগঞ্জ থানা, কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তা: বাংলাদেশি
ধর্ম: ইসলাম
Visite Facebook Profile: Click Hear
আমার কবিতা শুনুন।
Page
Youtube Channel
শিক্ষা জীবন:
- প্রাথমিক শিক্ষা: শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
- পরবর্তী শিক্ষা: বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করেছেন এবং ২০১৪ সালে চিতাষি সুলতানিয়া ফাজিল মাদরাসায় ইবতেদায়ী চতুর্থ শ্রেণিতে ভর্তি হন।
- পরীক্ষার ফলাফল:
- PSC: ২০১৬
- JSC: ২০১৯
- দাখিল: ২০২২
- আলিম: ২০২৪
বর্তমান পড়াশোনা:
- ফাজিল: চিতোষি সুলতানিয়া ফাজিল মাদ্রাসা
- অনার্স: গাজীমুড়া কামিল মাদ্রাসা।
পারিবারিক পরিচয়:
- পিতা: মরহুম বাহারুল ইসলাম মজুমদার (২০০৪ সালে ইন্তেকাল করেন) – তিনি ছিলেন একজন ইউনিয়ন সদস্য ও স্ক্রিম ব্যবসায়ী।
- মাতা: রোকেয়া বেগম
- ভাই-বোন: তিনি আট ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট।
- মরিয়ম বেগম লাভলী
- ওমর ফারুক সোহেল মজুমদার
- জান্নাতুল ফেরদৌস
- শিউলি
- শেফালী
- মাইমুনা আক্তার বকুল
- ইউসুফ হোসেন মজুমদার
- ইসমাঈল মজুমদার
পেশাগত জীবন:
- তিনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার।
- পাশাপাশি, সাহিত্য রচনায়ও তিনি সক্রিয়।
সাহিত্য ও লেখালেখি:
- তিনি মূলত কবিতা, ছোটগল্প ও হাস্যরসাত্মক গল্প লিখে থাকেন।
- তার লেখা কিছু জনপ্রিয় কবিতা ও ছন্দ:
- "আমারে দেখায়া লাভ নেই"
- "প্রিয়"
- "বড্ড ইচ্ছে করে"
- "কোথাও কখনো দেখা হয়নি তোমার ছবিটা"
- "বৃষ্টি বিলাস"
- দুই লাইনের প্রেমের ছন্দসমূহ
- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তার লেখা আহ্বান
তার কবিতাগুলো প্রেম, বিরহ, বাস্তবতা ও সামাজিক অবক্ষয় নিয়ে লেখা হয় এবং পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
বিশেষ পরিচিতি ও জীবন দর্শন:
- তিনি বিশ্বাস করেন, "যেকোনো কিছু সম্ভব, যদি কেউ আন্তরিকভাবে চেষ্টা করে"।
- সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার এবং লেখনীর মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত করার চেষ্টা করেন।
- তিনি ইসলামী মোটিভেশনাল ভিডিও তৈরিতেও আগ্রহী।
সংক্ষেপে ইসমাঈল মজুমদার:
✅ কবি ও লেখক
✅ ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার
✅ সামাজিকভাবে সচেতন ব্যক্তিত্ব
✅ ইসলামী মোটিভেশনাল ভিডিও নির্মাণে আগ্রহী
Friends
Mina Bulbul Hossain
@minabulbulhossain
কাজী আনিসুল হক
@kajeanisulhaque
VURAR ALO
@vuraralo
মেহেদী হাসান
@saimul
Abdul Hannan
@abdulhannan
Kazee Hosneara Begum
@kazeearenu
Ekhlas Ekhlas
@ekhlasekhlas
আরশিয়া কায়া
@arshiyakaye
রাতিন আহমেদ
@ratin2190




পুরো পৃথিবীর এক নির্মম অথচ বাস্তব ‘মানচিত্র’