Profile Photo

অনুভূতির ডাইরিOffline

  • onuvutir.dairi
  • Profile picture of অনুভূতির ডাইরি

    ভাগাভাগির মহোৎসব
    ইসমাঈল মজুমদার (১৮/০৪/২০২৬)

    ​আগে নেতায় ছিল কম,
    ভাগে পাইতাম টিসিবির গম;
    এখন নেতার লম্বা সারি,
    খালি পেটে মারি আড়ি।

    ​ওপর তলায় চলে ভোজ,
    নিচে আমরা উপোস রোজ।
    আগে ছিল ছিঁচকে চোর,
    এখন দেখি ডাকাত ঘোর।

    ​মুখোশ তাদের ধবধবে সাদা,
    ভিতরে ঘিনঘিন নোংরা কাদা।
    চামচাদের ওই লম্বা হাত,
    লুট করে নেয় ভাতের পাত।

    ​টেবিলের নিচে টাকার খেলা,
    গরিবের কপালে মরণ মেলা।
    সবাই মিলে দিচ্ছে ভাগ,
    জনগণের শুধু বাড়ছে রাগ।

    ​চোর-ডাকাত সব ভাই-ভাই,
    মাঝখানে মোরা পিষ্ট হই।
    এই পচাগলা সমাজটারে,
    ঝাড়ু মেরে আজ বিদায় করি।

    ​জাগো রে মানুষ, জাগো এবার,
    হিসাব চাই আজ সব চুরির।
    কলম চলুক তলোয়ার হয়ে,
    শেষ হোক দিন সব জুরির।

    5
    9 Comments
    • ওপর তলায় চলে ভোজ,
      নিচে আমরা উপোস রোজ।

    • দারুন।

    • মানুষ জাগে, তবে মনে মনে। প্রতিবাদ করার সাহস খুব সহজে কেউ দেখাতে চায় না। আবার অন্যের প্রতি যে ক্ষোভ রাখে, কখনো দেখা যায় সে নিজেই অন্যকারো ক্ষোভের কারণ। আমরা দেশ বদলাতে চাই ঠিকই, কিন্তু কখনো নিজেদের বদলাতে চাই না। নিজেকে বদলাতে পারলে তবেই অন্যরা সেটা দেখে অনুপ্রাণিত হতে পারে,হতে পারে তারাও এই ছোট্ট প্রচেষ্টা নিজেদের মধ্যেও শুরু করতে পারে। এটা আমার নিজস্ব চিন্তাভাবনা। বাদ বাকি সবাই নিজেদের ভালো নিজেরা অবশ্যই বোঝে।

    • এই সমাধানটা কেও কি চায় সফল হোক?
      জাগো রে মানুষ, জাগো এবার,
      হিসাব চাই আজ সব চুরির।
      কলম চলুক তলোয়ার হয়ে,
      শেষ হোক দিন সব জুরির।

      অসাধারণ লিখেছেন

    • নিজেকে আগে গড়ো,
      সফল হবে বড়ো,
      বদলে যাবে দৃঢ়।

    • “হিসাব চাই আজ সব চুরির”—এই পঙ্ক্তিটি প্রতিটি বঞ্চিত মানুষের মনের দাবি।

    • আমি ভাঙতে চাই সেই রীতি-নীতি যেথা অন্যায় হয় স্বীকৃত

ঢাল নেই, তলোয়ার নেই,
নেই মোর গায়ে বল।
নারায়ে তাকবীরের কর্মী আমি,
এটুকুই মোর সম্বল।

Ismail Mozumdar

Ismail Hossain Mozumdar

  1. ইসমাঈল হোসেন মজুমদারের সম্পূর্ণ পরিচয়

পুরো নাম: ইসমাঈল হোসেন মজুমদার
ডাক নাম: ইসমাঈল
কলম নাম: ইসমাঈল মজুমদার
জন্ম: ২০০২ সাল, বাগচতল গ্রাম, মনোহরগঞ্জ থানা, কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তা: বাংলাদেশি
ধর্ম: ইসলাম

Visite Facebook Profile: Click Hear

আমার কবিতা শুনুন।

Page

Youtube Channel


শিক্ষা জীবন:


  • প্রাথমিক শিক্ষা: শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
  • পরবর্তী শিক্ষা: বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করেছেন এবং ২০১৪ সালে চিতাষি সুলতানিয়া ফাজিল মাদরাসায় ইবতেদায়ী চতুর্থ শ্রেণিতে ভর্তি হন।
  • পরীক্ষার ফলাফল:
    • PSC: ২০১৬
    • JSC: ২০১৯
    • দাখিল: ২০২২
    • আলিম: ২০২৪

বর্তমান পড়াশোনা:

  • ফাজিল: চিতোষি সুলতানিয়া ফাজিল মাদ্রাসা
  • অনার্স: গাজীমুড়া কামিল মাদ্রাসা।

পারিবারিক পরিচয়:

  • পিতা: মরহুম বাহারুল ইসলাম মজুমদার (২০০৪ সালে ইন্তেকাল করেন) – তিনি ছিলেন একজন ইউনিয়ন সদস্য ও স্ক্রিম ব্যবসায়ী।
  • মাতা: রোকেয়া বেগম
  • ভাই-বোন: তিনি আট ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট।
    1. মরিয়ম বেগম লাভলী
    2. ওমর ফারুক সোহেল মজুমদার
    3. জান্নাতুল ফেরদৌস
    4. শিউলি
    5. শেফালী
    6. মাইমুনা আক্তার বকুল
    7. ইউসুফ হোসেন মজুমদার
    8. ইসমাঈল মজুমদার

পেশাগত জীবন:

  • তিনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার
  • পাশাপাশি, সাহিত্য রচনায়ও তিনি সক্রিয়।

সাহিত্য ও লেখালেখি:

  • তিনি মূলত কবিতা, ছোটগল্প ও হাস্যরসাত্মক গল্প লিখে থাকেন।
  • তার লেখা কিছু জনপ্রিয় কবিতা ও ছন্দ:
    1. "আমারে দেখায়া লাভ নেই"
    2. "প্রিয়"
    3. "বড্ড ইচ্ছে করে"
    4. "কোথাও কখনো দেখা হয়নি তোমার ছবিটা"
    5. "বৃষ্টি বিলাস"
    6. দুই লাইনের প্রেমের ছন্দসমূহ
    7. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তার লেখা আহ্বান

তার কবিতাগুলো প্রেম, বিরহ, বাস্তবতা ও সামাজিক অবক্ষয় নিয়ে লেখা হয় এবং পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


বিশেষ পরিচিতি ও জীবন দর্শন:

  • তিনি বিশ্বাস করেন, "যেকোনো কিছু সম্ভব, যদি কেউ আন্তরিকভাবে চেষ্টা করে"
  • সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার এবং লেখনীর মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত করার চেষ্টা করেন।
  • তিনি ইসলামী মোটিভেশনাল ভিডিও তৈরিতেও আগ্রহী।

সংক্ষেপে ইসমাঈল মজুমদার:

✅ কবি ও লেখক
✅ ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার
✅ সামাজিকভাবে সচেতন ব্যক্তিত্ব
✅ ইসলামী মোটিভেশনাল ভিডিও নির্মাণে আগ্রহী

Skip to toolbar