-
আজ জীবনের কোনো এক একাকী ক্লান্ত ক্ষণে পেছনে ফিরে তাকালে থমকে যেতে হয়। মনে পড়ে যায় সেই প্রথম আলো দেখার আগের দিনগুলোর কথা। যে পৃথিবীর আসল রূপ আমার জানা ছিল না, সেই নিষ্ঠুরতম ধরণীতে আসার আকুলতায় আমি আমার মায়ের জরায়ুতে অবিরত আঘাত হানেছিলাম। আমার চঞ্চল চরণের লাথিতে মা হয়তো বারংবার আঁতকে উঠেছিলেন, যন্ত্রণায় কাতরিয়ে উঠেছিলেন, বুকচাপা কষ্টে নিঃশব্দে ফুপিয়ে কেঁদেছিলেন।
আমার এই পার্থিব আগমনের আকূলতা মাকে দিয়েছিল দুঃসহ বেদনার এক অগ্নিপরীক্ষা। রক্তক্ষরণ, অসহ্য যাতনা আর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি আমাকে উপহার দিয়েছিলেন জীবনের প্রথম নিঃশ্বাস। কিন্তু আজ বড় বিষণ্ণ মনে প্রশ্ন জাগে—মা যার প্রতিটি রক্তবিন্দু দিয়ে, দিনের পর দিন অসহনীয় কষ্ট সহ্য করে আমাকে আলোর মুখ দেখালেন, সেই আলো কি সত্যিই পবিত্র?
আমরা এসে পৌঁছালাম এমন এক দুনিয়ায়, যা ছলনা, প্রবঞ্চনা আর ধোঁকাবাজিতে ভরা। যে পৃথিবীর মায়ায় আমি মায়ের পেটে ছটফট করেছিলাম, সে পৃথিবী আজ আমাদের প্রতি পদে পদে কেবল আঘাতই ফিরিয়ে দেয়। মায়ের সেই পরম পবিত্র আত্মত্যাগের বিনিময়ে আমরা যা পেলাম, তা কি শুধুই এক হৃদয়হীন প্রতারণার মঞ্চ?
মায়ের সেই কষ্টের গভীরতা আজও আমাকে অপরাধী করে তোলে। তাঁর নীরব কান্না আর অসীম সহনশীলতার কাছে এই পুরো বিশ্বসংসার ঋণী। হয়তো এই নিখাদ স্বার্থপর দুনিয়ায় ভালোবাসা আর সত্যের একমাত্র প্রতীক হয়ে রয়ে গেছেন ওই একজনই—আমার মা।
3 Comments-
অনুভূতির ডাইরি, আপনার এই লেখায় ‘মায়ের সেই পরম পবিত্র আত্মত্যাগের বিনিময়ে আমরা যা পেলাম, তা কি শুধুই এক হৃদয়হীন প্রতারণার মঞ্চ?’—এমন গভীর ও আবেগী প্রশ্নটি পড়ে সত্যিই অনেকক্ষণ স্তব্ধ হয়ে থাকতে হলো। মায়ের প্রতি সন্তানের এমন উপলব্ধিকে আপনি খুব সুন্দর এবং হৃদয়স্পর্শী ভাষায় তুলে ধরেছেন, যা পাঠকের মনের গভীরে অনায়াসে পৌঁছে যায়। আপনার এই লেখনী শৈলী আমাদের মুগ্ধ করেছে, আশা করি আগামী দিনে আরও এমন অনুভূতিপূর্ণ লেখা আমাদের উপহার দেবেন।
ঢাল নেই, তলোয়ার নেই,
নেই মোর গায়ে বল।
নারায়ে তাকবীরের কর্মী আমি,
এটুকুই মোর সম্বল।
Ismail Mozumdar

Ismail Hossain Mozumdar
- ইসমাঈল হোসেন মজুমদারের সম্পূর্ণ পরিচয়
পুরো নাম: ইসমাঈল হোসেন মজুমদার
ডাক নাম: ইসমাঈল
কলম নাম: ইসমাঈল মজুমদার
জন্ম: ২০০২ সাল, বাগচতল গ্রাম, মনোহরগঞ্জ থানা, কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তা: বাংলাদেশি
ধর্ম: ইসলাম
Visite Facebook Profile: Click Hear
আমার কবিতা শুনুন।
Page
Youtube Channel
শিক্ষা জীবন:
- প্রাথমিক শিক্ষা: শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
- পরবর্তী শিক্ষা: বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করেছেন এবং ২০১৪ সালে চিতাষি সুলতানিয়া ফাজিল মাদরাসায় ইবতেদায়ী চতুর্থ শ্রেণিতে ভর্তি হন।
- পরীক্ষার ফলাফল:
- PSC: ২০১৬
- JSC: ২০১৯
- দাখিল: ২০২২
- আলিম: ২০২৪
বর্তমান পড়াশোনা:
- ফাজিল: চিতোষি সুলতানিয়া ফাজিল মাদ্রাসা
- অনার্স: গাজীমুড়া কামিল মাদ্রাসা।
পারিবারিক পরিচয়:
- পিতা: মরহুম বাহারুল ইসলাম মজুমদার (২০০৪ সালে ইন্তেকাল করেন) – তিনি ছিলেন একজন ইউনিয়ন সদস্য ও স্ক্রিম ব্যবসায়ী।
- মাতা: রোকেয়া বেগম
- ভাই-বোন: তিনি আট ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট।
- মরিয়ম বেগম লাভলী
- ওমর ফারুক সোহেল মজুমদার
- জান্নাতুল ফেরদৌস
- শিউলি
- শেফালী
- মাইমুনা আক্তার বকুল
- ইউসুফ হোসেন মজুমদার
- ইসমাঈল মজুমদার
পেশাগত জীবন:
- তিনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার।
- পাশাপাশি, সাহিত্য রচনায়ও তিনি সক্রিয়।
সাহিত্য ও লেখালেখি:
- তিনি মূলত কবিতা, ছোটগল্প ও হাস্যরসাত্মক গল্প লিখে থাকেন।
- তার লেখা কিছু জনপ্রিয় কবিতা ও ছন্দ:
- "আমারে দেখায়া লাভ নেই"
- "প্রিয়"
- "বড্ড ইচ্ছে করে"
- "কোথাও কখনো দেখা হয়নি তোমার ছবিটা"
- "বৃষ্টি বিলাস"
- দুই লাইনের প্রেমের ছন্দসমূহ
- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তার লেখা আহ্বান
তার কবিতাগুলো প্রেম, বিরহ, বাস্তবতা ও সামাজিক অবক্ষয় নিয়ে লেখা হয় এবং পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
বিশেষ পরিচিতি ও জীবন দর্শন:
- তিনি বিশ্বাস করেন, "যেকোনো কিছু সম্ভব, যদি কেউ আন্তরিকভাবে চেষ্টা করে"।
- সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার এবং লেখনীর মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত করার চেষ্টা করেন।
- তিনি ইসলামী মোটিভেশনাল ভিডিও তৈরিতেও আগ্রহী।
সংক্ষেপে ইসমাঈল মজুমদার:
✅ কবি ও লেখক
✅ ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার
✅ সামাজিকভাবে সচেতন ব্যক্তিত্ব
✅ ইসলামী মোটিভেশনাল ভিডিও নির্মাণে আগ্রহী
Friends
সাবিনা ইয়াসমিন জারা
@shakilayasmin715gmail-com
হাসান তারিক
@bohemian
মোঃ মনোয়ার হোসেন রাজা
@mdrazakhan
FAM Farhad
@fmfarhad71gmail-com
সুবহা জাহান
@subhajahan
আব্দুর রহমান
@mdabdurrahman
Intisar Jabed
@intisarjabed
Tasfiya Official
@tasfiyaofficial
Shuddho Hassan
@shuddho

আজ জীবনের কোনো এক একাকী ক্লান্ত ক্ষণে পেছনে ফিরে তাকালে থমকে যেতে হয়।