-
রঙিন গ্রীষ্ম
অরন্য হিল্লোলআসিয়াছে এই নিথর জীবন্মৃত যৌবনে রঙিন সুবাতাস
পরম শূন্য এ মনে যেন উড়িছে প্রজাপতি একরাশ।
অদৃষ্টের পরিহাস করিছে না উপহাস হিম শিখর এ মন,
প্রতিজ্ঞার চূড়ায় অভিপ্সা যেন গমন করিছে সর্ব দিনক্ষন।
পুলকিত গগনও যেন মানিছে না আর কানুনের যত ধারা
মেঘবালিকাও যেন দিয়া চলিয়াছে মহা শ্রাবণী রূপে তাড়া।
রঙিন গ্রীষ্মের দাবদাহও যেন করিতেছে বিভাবসুর আরাধনা,
তেজী প্রভাতের গাঁড় আভাও যেন করিছে প্রাচীন প্রতারনা।
সুধাংশু দর্শনের মনোরথে আসিছে নতুন করিয়া ভালোবাসা
সমাপ্তির উপাখ্যান যেন ফিরাইয়া আনিছে শত সহস্র আশা।4 Comments
Friends
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi



চমৎকার কবির কল্পনাশক্তি। বেশ প্রাণ পেয়েছে কবিতাটি। শুভেচ্ছা নেবেন।