-
শাস্তি
অরন্য হিল্লোলকরেছিল সে মোর ঘোর সর্বনাশ
মিটিয়ে তার মন্দ অভিলাষ
কুদিনে এনেছিল সে ঘোর বিপদ
আসলে সে ছিল হাড়ে হাড়ে বদ।
সহসা সে এসেছিল বন্ধুর মুখোশে
বিশ্বাসঘাতকতা ছিল প্রতিটা শ্বাসে
নয়নে খেলতো তার চরম অভিনয়
শুনতো না সে কোন অনুনয় বিনয়।
জুলুম করতো সে নিজ আপনজনে,
প্রতিজ্ঞা করতো ভঙ্গ ক্ষণে ক্ষণে।
প্রয়োজনে অবজ্ঞা ছিল তার অভ্যাস
মিথ্যের ফুলঝুরি সাজাতো একরাশ।
বিবর্ণ করতো মুখখানি সাহায্য চাইলে
চাহিদার ছিল না শেষ বলতো অবিরলে,
বোঝাতো জনে জনে দারিদ্রে সে জর্জরিত
সহানুভূতি আদায় করে হতো পুনরুজ্জীবিত
সুযোগ বুঝে করেছে মোর বহু ক্ষয়ক্ষতি
এতো কিছুর পরো করেছে সে মহা ফুর্তি
ছিল না কোনদিন চোখেমুখে অনুশোচনা
হয়নি কোনদিন সুবুদ্ধি কিংবা চেতনা
শেষবেলায় চেয়েছিল মাফ বারে বারে
করিনি এখনো মাফ মন থেকে তারে
প্রতিশোধ নেইনি কোনদিন তার প্রতিকর্মে
বিধাতাই দেবেন তাকে শাস্তি মর্মে মর্মে4 Comments
Friends
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi



একটি বিপদ্গ্রস্ত নারীর আর্তনাদ কবিতার ছন্দে ফুটিয়ে তুললাম