Profile Photo

অরন্য হিল্লোলOffline

  • OronnyoHillol
  • Profile picture of অরন্য হিল্লোল

    অরন্য হিল্লোল

    • 4 years, 1 month ago

    অর্ফিয়ুসের বীণা
    অরন্য হিল্লোল

    বাগানের টিউলিপগুলো গিয়েছে শুকিয়ে
    তবু তুমি সাহস হারাওনি,
    টবের ক্যাকটাসগুলো হয়ে গেছে ফিকে
    তবু তুমি ভয় পাওনি।
    খাঁচার টিয়াও সকালে নাম ধরে ডাকেনি
    তবু তুমি হওনি হতাশ
    আঙ্গিনার গাছেরও পাতা পড়েছে খসে
    তবু তুমি হারাওনি উচ্ছ্বাস।
    কালো কুকুরটিও করেনি আর ডাকাডাকি
    তবু তুমি করোনি মন খারাপ
    ভোরের শিশিরেও সিক্ত হয়নি মরাঘাস
    তবু চাহনিতে পরেনি কোন চিন্তার ছাপ

    তবে কি এগুলো কোন অশনি সংকেত ?????

    বিশ্ব ব্রহ্মাণ্ড আজ বড়ই অসহায়
    যুদ্ধের ডামাডোলে সবই মৃতপ্রায়
    গায়ের জোরে স্বজাতিরা করছে আজ হানাহানি
    হিংস্রতায় ম্লান হয়েছে সকল ধর্মের বানী
    রক্তের হলি খেলায় শিশু হারিয়েছে মায়ের কোল
    চারিদিকে যেন পড়েছে ক্রন্দনের রোল
    পারমানবিক আক্রোশে হারিয়ে গেছে মানবিকতা
    অজানা শঙ্কায় এই বুঝি শুরু হয় যুদ্ধের নগ্নতা
    অস্থির এই ধরিত্রীতে শুধু তোমাকেই প্রয়োজন
    তোমারই সুচনায় হবে শান্তির অনুরণন,
    হয়ে উঠো আরও একটি বার স্পার্টাকাস
    নব্য দাসত্বের বিরুদ্ধে করো গর্জন
    রোমান সাম্রাজ্যে যে ধরিয়েছিল ফাটল
    তারই পথ ধরে নিজেকে করো অটল।

    বলছি তোমায় এই আমি আরও একটিবার !!!!!!!!

    “হয়ে উঠো নব্য রুপে নব্য যুগের আর্কিমেডিস
    হয়ে উঠো নব্য চেতনার এরিস্টটল,
    হয়ে উঠো ঘুনে ধরা জ্ঞানকে ফেলে নব্য আইনস্টাইন
    ভেঙ্গে ফেল সর্ব বিনাশী সুত্রের গরল
    আরেকটি বার জাগ্রত করো জেসনের বীরত্বগাথা
    যার বীরদর্পে রচিত হয়েছিল অপুর্ব রুপকথা
    স্মরণ করো একটি বার ওডিসিয়াসের অভিযান
    যার অসিম সাহসে হয়েছিল নাশ সাইরেনের অভিমান
    অর্ফিয়ুসের মাতাল বীণার সুরে গেয়ে ওঠো জয়গান
    তবেই হবে জয় মানবতার, ভরে উঠবে আনন্দে উদ্যান।

    9
    5 Comments
    • খ্রিষ্ট-পূর্ব ষষ্ঠ শতাব্দীতে গ্রিসের প্রধান গীতিকার, সুরকার ও গায়ক হিসাবে অর্ফিয়ুস পরিচিতি লাভ করেছিলেন। বীণা আবিষ্কার এবং তা প্রচলন করেছিলেন তিনি। কথিত আছে, তাঁর সঙ্গীতের সুরে বন্য পশুরা সম্মোহিত হয়ে দাঁড়িয়ে যেতো। পাথরগুলো নৃত্য করতো এবং নদীর প্রবাহ বন্ধ হয়ে যেতো। থ্রেসের পাহাড়ের প্রাচীন ওক গাছগুলো নৃত্যভঙ্গিতে বেড়ে ওঠার কারণ হিসাবে অর্ফিয়ুসের বীণার সুর বা তাঁর গানকে ধরা হয়ে থাকে।

    • অনবদ্য সুন্দর। শুভকামনা।

Friends

Profile Photo
Dreamgirl mukta
@mukta13
Profile Photo
Cr-Abdullah
@cr-abdullah
Profile Photo
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Profile Photo
Rokail Diluk
@diluk
Profile Photo
Rashedul Hasan
@rashedul-hasan
Profile Photo
Anup Dey
@anup-dey
Profile Photo
Anika
@anikaa
Profile Photo
নন্দিনী
@nandini-chowdhuri
Skip to toolbar