Profile Photo

অরন্য হিল্লোলOffline

  • OronnyoHillol
  • Profile picture of অরন্য হিল্লোল

    অরন্য হিল্লোল

    3 years, 11 months ago

    মহা প্রয়ান
    অরন্য হিল্লোল

    ভেবে দেখিনি একটিবারও কখনও
    একদিন চির বিদায়ে মরতে হবে।
    ভেবে দেখিনি একটিবার কোনদিনও
    নিকষ আধারির নিদ্রায় যেতে হবে।
    ভেবে দেখিনি একটিবার একটি সেকেন্ড
    অচেনা ভুবনের মায়ায় মিশতে হবে,
    ভেবে দেখিনি কোনদিনও এক মুহুর্ত
    চেনা নিঃশ্বাস একদিন বিভীষিকাময় হবে।
    ভেবে দেখিনি অবহেলায় অবসরে
    না ফেরার দেশে যেতে হবে কবে
    ভেবে দেখিনি উল্লাসের তুঙ্গ শিখরে
    আনন্দই নিরানন্দ হয়ে রবে নীরবে।
    কিন্তু কেন কেন কেন কেন ??????????

    ভিঞ্চিও কি ভেবেছিল কখনও মৃত্যুর পরে
    মোনালিসার হাসি আর তাকে ডাকবে না
    এলিজাবেথ কি ভেবেছিল কখনও কিছুক্ষন
    ডায়নার মৃত্যু আর তাকে কাঁদাবে না
    গর্বাচেভ কি ভেবেছিল কখনও মৃত্যুর পুর্বে
    মৃত্যুর পরেও পাবে না সে কোন ক্ষমা
    পিনোশে কি ভেবেছিল একবারের জন্যও
    মৃত্যুর পরে চিলিবাসির ঘৃণা করেছে সে জমা
    ফেরাউন কি ভেবেছিল তার সুদিন কালে
    একদিন তার মৃত্যুর সুর বাজবে করুন সুরে
    এজিদ কি ভেবে রেখেছিল হোসেনের মৃত্যুর পরে
    তাকেও ডাকবে মৃত্যুর যন্ত্রণা থেকে থেকে বহুদুরে
    সব অত্যাচারীরই শেষ দিন বলে কিছু আছে
    নইলে বুঝবে তারা কি করে মৃত্যু যখন খুব কাছে

    বিধাতার বিচারে হয়না কখনও এতোটুকু ভুল ভ্রান্তি
    শাস্তি অথবা পুরস্কার দিতে করে না কোন ক্ষান্তি
    আজ যারা চলে গেছে আমাদের ছেড়ে পরকালে
    করেছি কি তাদের স্মরন ইতিহাসের মহাকালে
    কেওবা আমাদের চির স্নেহময়ী মা কিংবা বাবা
    কেওবা আমাদের চির নারীছেরা আদরের ধন
    মৃত্যু তাদের দেয় নি ছাড়, দিয়েছে হিংস্র থাবা
    কাঁদিয়েছে সর্বজনে, করেছে সর্বে ভগ্ন মন
    হারিয়েছি ৯৮ এর কত চেনা অচেনা বন্ধুজন
    তাদেরই স্মৃতি পাগলের মতন করি অন্বেষণ
    আজ তারা কোথায় গিয়েছে হারিয়ে কে জানে
    মৃত্যু বলেও যে কিছু আছে এটা কি সবাই মানে
    তাই যদি হয় তবে মানুষে মানুষে কেন এতো যুদ্ধ
    পৈশাচিকটার নগ্নতায় হয়ে গেছি আজ বাক্রুদ্ধ।

    8
    8 Comments
    • মৃত্যু নিয়ে মানুষ প্রয়োজনাতীতভাবে ভাবিত নয়… এটা এমন এক জীবনানুষঙ্গ যে পৃথিবীতে এর চেয়ে কঠিন সত্য আর কিছু নেই… লেখাখানি হৃদয়কে অত্যন্ত স্পর্শ করে গেল… শুভ হোক মঙ্গল হোক সকলের…

      • ধন্যবাদ শিশির ভাই, আসলে কি বলুন তো শিশির ভাই, ইদানিং মৃত্যু ভাবনা খুব বেশি শিহরিত করে যখন দেখি রাশিয়া ইউক্রেন যুদ্ধে কত নিষ্পাপ শিশু, নারী, পুরুষ একদম মশা মাছির মতন মারা যাচ্ছে যুদ্ধের ভয়াবহতায়, আর কত কাল এই নির্মম হত্যা জজ্ঞের নাটক মঞ্চায়িত হবে পৃথিবীর মঞ্চে কেও কি বলতে পারে, কবে শেষ হবে এই মরন যুদ্ধ, যুদ্ধের ভয়াবহতা দেখতে দেখতে এক রকম অসুস্থ হয়ে গেছি বলতে পারেন,

    • ‘ভেবে দেখিনি একটিবার একটি সেকেন্ড
      অচেনা ভুবনের মায়ায় মিশতে হবে’–একটা কঠিন সত্যিকে এড়িয়ে প্রতিদিন আমরা বাঁচার স্বপ্ন দেখি। ভাল রিখেছেন কবিপ্রিয়। শুভকামনা থাকল।

    • জীবন নিয়ে এত মাতামাতি-অথচ জীবনটা ক্ষণিকের মাত্র- সবাই ভাল থাকুক , শুভচেতনা ধ্বংস করুক সব অশুভতাকে।

    • মানুষ এ ভাবনাটা ভাবলে আর এই হানাহানি থাকতো না।

    • মরনরে তুহু মম শ্যাম সমান।

Friends

Profile Photo
Dreamgirl mukta
@mukta13
Profile Photo
Cr-Abdullah
@cr-abdullah
Profile Photo
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Profile Photo
Rokail Diluk
@diluk
Profile Photo
Rashedul Hasan
@rashedul-hasan
Profile Photo
Anup Dey
@anup-dey
Profile Photo
Anika
@anikaa
Profile Photo
নন্দিনী
@nandini-chowdhuri
Skip to toolbar