Profile Photo

অরন্য হিল্লোলOffline

  • OronnyoHillol
  • Profile picture of অরন্য হিল্লোল

    অরন্য হিল্লোল

    4 years, 4 months ago

    হুকুম
    অরন্য হিল্লোল

    জল্লাদ বলে হুকুম করুন জাহাপনা, কি আদেশ আমার ?
    আজ্ঞা যথা পালন করিতে নেই কোন খেদ, আছে ফুর্তি ,আছে অভীপ্সা দূর্বার,
    হর্ষে মাতিয়া বাদশাহ কহে গর্দান নাও বেগমপনার দাসী বিশাখার
    মানিব না কোন কানুন, শুনিব না কোন আরজ, হবে নাকো আজ সুবিচার,
    স্পর্ধা তোর অতিশয় বেশি নাহি কোন ডর চিক্তে,
    অভীক ধ্বনিতে সত্য বলিস, লোর তব ভাস্বর অশ্রু সিক্তে
    বিপিন তব শিহরিত হয়, কম্পিত অদ্রিতে তমসা নিরবতা,
    আজ্ঞা তব হয়না রদ জানে এ জল্লাদ , জানে প্রজা, নেই হেথা অজ্ঞতা
    কৃপা মায়া রীতি করিনা বিচার হিম প্রসন্ন এ মনে ,
    পিয়াসায় পানি পাবিনাতো আর ভগবানে ডাক শিঘ্র আধার কোনে
    পূর্ব জায়াকে করেছি নিধন , কন্যা জন্ম অপরাধে
    অনলে পুড়িয়া করিছে কাকুতি, করিনিকো দয়া পাষাণ হিয়ায় বেঁধে
    দাসী বলে – “ হে আলাম পনা, ইসলাম করে সুবিচার শুনেছি বেগমের নিকটে
    শিখর স্বরূপে কেমনে করেন অনাচার এ শীর্ণ গ্রাহী কপটে,
    কন্যা যেনও মায়া, লোলিত শ্রী, ভানুমতী , সর্ব বিরঙ্গনা,
    কন্যাই অরজিবে ভগবানে আশীর্বাদ, করিবে উজ্জ্বল ললাট হে জাঁহাপনা
    হিন্দু হইয়া আমি জানি এসব আপনার কেনও তা অজানা
    কন্যা একদা করিবে শাসন আপনার এ সালতানা
    তখন হয়তো আমি রইবো না সাক্ষী থাকিবে এ বানী
    কন্যা উড়াইবে বিজয়ের কেতন ঘুচিবে সালাতানাতে গ্লানি
    পুত্র শোকে দহন জ্বলে বুঝি সব এ অবুঝ শাহী মনে,
    কি করে পাইবে পরিত্রান, উক্তরাধিকার শূন্য এ রাজ্য বলে সর্বজনে
    পুত্র যাহা করিয়া জিতিতো কন্যাই বা কিসে কম
    ঝাঁসির রানী করিছে শাসন একলাই সে বলবিক্রম
    ইংরেজ ভয়ে পায়নাকো কোনও বিফল প্রয়াস বহুদর্শী এ নারী
    জীবন হেথায় বিলায়ে নিরঞ্জন শত শুভ্র মানবী করিছে বিজয় ভারী
    এতো কিছুর পরও হুকুমপানা নেন মোর গর্দান
    ললিত হাস্যে করিব চিত্রন গজ সম মরণ অভিধান

    8
    4 Comments

Friends

Profile Photo
Cr-Abdullah
@cr-abdullah
Profile Photo
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Profile Photo
Rokail Diluk
@diluk
Profile Photo
Rashedul Hasan
@rashedul-hasan
Profile Photo
Anup Dey
@anup-dey
Profile Photo
Anika
@anikaa
Profile Photo
নন্দিনী
@nandini-chowdhuri
Profile Photo
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi
Skip to toolbar