-
গোলাপ তুমি
( ২৫ শে মার্চ কালো রাত্রিতে
রোকেয়া হলে নির্যাতিতা ছাত্রীদের স্মরণে )
হাত বাড়িয়ে ছুঁয়ে দিই
ঝরে পড়ো কয়েকটি পাপড়ি
ও মেয়ে, যেতে যেতে আঁড় চাও
নওতো সেই গোলাপ কুঁড়ি
ঝড়ো হাওয়া চাবুক চালায়
লণ্ডভণ্ড চরাচর
হানাদার হামলে পড়ে
বিশ্ববিদ্যালয় রক্তাক্ত প্রান্তর
পত্রিকার ফিচার ফটো তুমি
নির্লিপ্ত নয়না
পড়ে থাকো পথে
রক্তের ছোপগুলো
না পাওয়া স্বাধীনতা
হাত বাড়িয়ে ছুঁতে চাই
গোলাপ তুমি
ঝরে পড়ো কয়েকটি পাপড়ি!8 Comments
Friends
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Kishor Kanok
@kishorkanok-2
Shahajahan Tapu
@shahajahantapu
জুলহাজ আলী জীবন
@julhaj
গোলাম রাব্বানী
@rabbi-2
Reazul Kabir
@reazul-kabir
পিপীলিকা
@abujubair
আজহারুল ইসলাম তালহা
@ajharul
Rashed Rahman Abir
@rashed-rahman-abir



অভিনন্দন বন্ধু