Profile Photo

অভিমানী মনOffline

  • ovimanimon
  • Profile picture of অভিমানী মন

    অভিমানী মন

    2 years, 8 months ago

    * বন্ধুরা, অনেকদিন পর তুলটে এলাম। সবাই ভালো তো?

    বৃষ্টি, বৃষ্টি/ ২

    এতো বৃষ্টি কেনো যে হচ্ছে—এমন অসহিষ্ণুতা
    মানুষ কেনো, কোনো প্রানীকেই মানায় না!
    বন্যায় চরাচর ভাসিয়ে নিলেও
    যখন বৃষ্টি থাকে না, হা-হুতাস করে মরি
    এসবের কোনো মানে হয়!
    সহিষ্ণুতা আর অসহিষ্ণুতার মাঝখানে
    স্লিপ খেয়ে পড়ে গেলেও
    যখন ঝিরিঝিরি—বলি ইলশে-গুঁড়ি
    শিমু রিক্সা থেকে নেমে ছাতি মাথায় দেয়!
    বলি—বৃষ্টিতে ভেজো; না হয় ভিজলে আজ।
    এতো বৃষ্টি কেনো যে হচ্ছে—এমন অসহিষ্ণুতা
    মানুষ কেনো, কোনো প্রানীকেই মানায় না!

    7
    2 Comments
    • এইতো চলছে বেশ। অনেকদিন পর আপনার লেখা পেয়ে আরো ভালো লাগছে! তারপর, আপনার কি খবর মঞ্চগুরু?

    • অনেকদিন পর বৃষ্টি মাথায় নিয়েই ফিরলেন দেখছি 🙂

Skip to toolbar