Profile Photo

অভিমানী মনOffline

  • ovimanimon
  • Profile picture of অভিমানী মন

    অভিমানী মন

    4 years, 11 months ago

    চলো যাই নদীপথে

    এখানে এখন আরকিছু নেই, মনিমালা
    হাসি আলো শ্রবনের মেঘ
    জমবে নোংরা আলোচনা ঋতুচক্র নিয়ে
    মহামারী আর বেকারত্ব হবে টকশোর খাদ‍্য
    ক্রিয়াপদের আঞ্চলিক ব‍্যবহারকে বলা হবে দেশপ্রেম!
    এই ভরা বর্ষায়
    দুবলার চর ডুবে গেছে কিনা জানিনা
    চলো নদীপথে
    যেতে যেতে জাল ফেলি
    হতাশার কিছু নেই, মনিমালা
    বর্ষা দুপুরে বৃষ্টি আড়াআড়ি পড়ে
    নিশ্চিত পাতে পাবো দুয়েকটা ইলিশ ভাজা।
    লকডাউন চলুক নগরীতে; এইতো সুযোগ
    চলো যাই
    ভুলে যাও জীবাণু যুদ্ধের তাড়না।

    18
    6 Comments
    • চলো যাই
      ভুলে যাও জীবাণু যুদ্ধের তাড়না।,,, ইলিশ আমার প্রিয় । প্রিয় অভিমানী রোমান্টিক রোমান্টিক লাগছে । ধন্যবাদ মন ভুলানো কবিতা এবং সুন্দর দৃশ্যের জন্য ।।

    • নিশ্চিত পাতে পাবো দুয়েকটা ইলিশ ভাজা।সুন্দর।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 20 July 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • বাহ! খুব সুন্দর। নির্মল আনন্দ খেলা করছে কবিতা জুড়ে। প্রীতি ও শুভেচ্ছা কবি।

    • ভাল লিখেছেন। আপনাকে অভিনন্দন।

    • অসাধারণ লেখেছেন

Skip to toolbar