-
বৃষ্টি, বৃষ্টি/ ২
এতো বৃষ্টি কেনো যে হচ্ছে—এমন অসহিষ্ণুতা
মানুষ কেনো, কোনো প্রানীকেই মানায় না!
বাজারের আটচালা তলিয়ে গেলেও
যখন বৃষ্টি থাকে না, হা-হুতাস করে মরি
এসবের মানে হয়!
সহিষ্ণুতা আর অসহিষ্ণুতার মাঝখানে
স্লিপ খেয়ে পড়ে গেলেও
যখন ঝিরিঝিরি—বলি ইলশে-গুঁড়ি
শিমু রিক্সা থেকে নেমে ছাতি মাথায় দেয়!
বলি—বৃষ্টিতে ভেজো; না হয় ভিজলে আজ
এতো বৃষ্টি কেনো যে হচ্ছে—এমন অসহিষ্ণুতা
মানুষ কেনো, কোনো প্রানীকেই মানায় না!চলো যাই নদীপথে/
এখানে এখন আরকিছু নেই, মনিমালা
হাসি আলো শ্রবনের মেঘ
জমবে নোংরা আলোচনা ঋতুচক্র নিয়ে
মহামারী আর বেকারত্ব হবে টকশোর খাদ্য
ক্রিয়াপদের আঞ্চলিক ব্যবহারকে বলা হবে দেশপ্রেম!
এই ভরা বর্ষায়
দুবলার চর ডুবে গেছে কিনা জানিনা
চলো নদীপথে
যেতে যেতে জাল ফেলি
হতাশার কিছু নেই, মনিমালা
বর্ষা দুপুরে বৃষ্টি আড়াআড়ি পড়ে
নিশ্চিত পাতে পাবো দুয়েকটা ইলিশ ভাজা।
লকডাউন চলুক নগরীতে; এইতো সুযোগ
চলো যাই, আনন্দ কুড়াই…
ভুলে যাও জীবাণু যুদ্ধের তাড়না!
ভুলে যাও বৈসম্যবিরোধীদের তান্ডব!
এখানে কিছু নেই মনিমালা
কিছু নেই।6 Comments
Friends
Razia Dalia
@raziadalia
45abu Kalam
@45abukalam
মো:নুর আলম
@nur-mpngmail-com
Tanvir Hosen
@tanvirhosen
প্রান্ত কুমার (শুভ)
@prantaroy-shuvo
Mahbuba Jahan
@mahbubajahan
নুসরাত জাহান বুশরা
@nusratjahan166909gmail-com
Syed Touhidul Islam
@syedtouhidulislam
TAPAN CHANDRA SHILL
@tapanchandrashill


“চলো নদীপথে
যেতে যেতে জাল ফেলি ” … ভালো লাগল খুব।