Profile Photo

অভিমানী মনOffline

  • ovimanimon
  • Profile picture of অভিমানী মন

    অভিমানী মন

    4 years, 10 months ago

    সাহিত্য ছিলো শ্রুতিভাষ্য

    আদিতে কবিতাই ছিলো সাহিত্য। শ্লোক, রূপকথা, প্রেমকথা, জ্ঞানকথা—সবই হতো কাব্যে।
    কবিতা ছিলো মৌখিক। কবিরা বলতেন; আর জনে জনে মুখে মুখে বিস্তার ঘটতো সর্বত্র।ধরা যাক, পাঁচ হাজার বছর ধরে; পুরো সামন্ত যুগজুড়ে কবিতা ছিলো বাচনিক।
    শুধু ভারতবর্ষে নয়; পৃথিবীব্যপি এই মৌখিক সাহিত্য মানবসভ্যতার বিকাশ ঘটায়।
    গুরুগৃহে, হাট-বাজারে, রাজদরবারে; উৎসব-পর্বনে কবিদের ডাক পড়তো।
    কবিরাই ছিলো জ্ঞানী; অথবা জ্ঞানীরাই ছিলেন মহৎ কাব্যের শ্রষ্টা।
    বচন, গীত, কীর্তন থেকে শুরু করে মহাকাব্যের সৃষ্টি ও বিকাশ ঘটে মুখে মুখে।
    ইলিয়ড, অডসি, মেটামর্ফসিস, মহাভারত—সবই মৌখিক মহাকাব্য। এমন কী, ঐষী গ্রন্থও মুখে মুখে রচিত।
    চিহ্ন ও লিপির আবিষ্কারের সাথে সাথে এগুলি গ্রন্থরূপ লাভ করে।
    আগে সাহিত্য ছিলো শুধুই ঈশ্বর বন্দনা। শ্রষ্টা আর রাজার গুনকীর্তন ছিলো কবিদের ধ্যান-জ্ঞান।
    প্রকৃতির বিবরণ, এমন কী অংকও কষা হতো কাব্যে।
    আধুনিক যুগবিকাশের সাথে সাথে ব্যক্তির গুরুত্ব বাড়ে; আর কবিতার কেন্দ্রে আসে মানুষ। এ অতি সাম্প্রতিক ঘটনা; মুদ্রন যন্ত্রের আবিষ্কারের ধারাবাহিকতায়; ফরাসি বিপ্লবের পর; দেশে দেশে রাজতন্ত্রের পতনের মধ্য দিয়ে।
    সাহিত্য সন্দেশ/ ১। চলবে…

    1 Share
    20
    11 Comments
    • “এমন কী অংকও কষা হতো কাব্যে।” বেশ অদ্ভুত ও মজার তথ্য দিলেন। “সাহিত্য সন্দেশ” ম্যাগাজিনের একটা স্পেশাল ফিচারের মত লাগছে। ছোটবেলাকার কেনা কাগজের ম্যাগাজিনের সেই স্বাদ মনে পড়ে গেল। শুভেচ্ছা ও ভালবাসা নেবেন।

    • লেখ্য সাহিত্যের ইতিহাস অল্পদিনের। মৌখিক সাহিত্য সুবিশাল। অনেককিছু এখনো খুঁজে পাওয়া যাই নি।

    • সুরকরে যে পুথি পাঠের প্রচলন ছিল সে সম্পর্কে খুব জানতে ইচ্ছে হয়। পুথি লেখা ও পাঠ সম্পর্কে যদি কিছু বলতেন।

    • ভাল একটি তথ্য আমাদের সাথে ভাগাভাগি করলেন, আপনার লেখনি ও চমৎকার……

    • বেশ দেরী করে দিলেও চমৎকার একটি পর্ব উপহার দিয়েছেন। সাহিত্যের যুগান্তকারী ইতিহাসের খুব কমই আমাদের জানা। খুব আগ্রহ নিয়ে পড়ছি ও অপেক্ষা করছি পরবর্তী লেখার। প্রীতি ও শুভেচ্ছা বন্ধু।

    • তথ্যবহুল লিখনি😊

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 10 August 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অনেক সুন্দর লেখা

    • ভাল লিখেছেন। আপনাকে অভিনন্দন।

    • অসাধারণ লেখেছেন

Skip to toolbar