-
ঐ পাঞ্জাবি, গেলি
যুদ্ধ এসে তছনছ করে দেয় আমাদের সাজানো জীবন। চন্দ্রঘোনায় বসবাস করা বিভিন্ন জেলার বাঙালিরা প্রণভয়ে পালাতে শুরু করে।
মিলের উৎপাদন চালু রাখা দূরুহ হয়ে যায়।
পাঞ্জাবিদের অস্ত্রের মুখে রয়ে যায় শুধু অকুতোভয় তরুণরা। দূর্গম টিলা-টংয়ে অবস্থান নেওয়া গেরিলাদের হদিস পাওয়া পাকসেনাদের পক্ষে ছিল কঠিন।
আমরা দোভাষী বাজার থেকে বেরিয়ে সরণার্থী হয়ে রাঙ্গুনিয়ার দিকে এগুতে থাকি।
কামারপট্টির পাশদিয়ে কিছুদূর এগিয়ে দেখি, সমুখে বিস্তৃত গুঁয়াইর বিল। চন্দ্রঘোনার পাহাড়ি অঞ্চল এখানে শেষ হয়ে সুবিশাল সমতলে রূপ নিয়েছে।
বিলটাকে দুপাশে রেখে চট্টগ্রাম থেকে সরলরেখার মতন ছুঁটে এসেছে বিখ্যাত কাপ্তাই রোড।
এই সড়ক সমতলকে পাহাড়েরসঙ্গে যুক্ত করে জলবিদ্যুৎকেন্দ্রে এসে শেষ হয়েছে।
কাপ্তাই-চন্দ্রঘোনা আংশে এই সড়ক ছবির মতন আকাবাঁকা; চড়াই-উৎড়াইয়ে রোমাঞ্চকর।
কখনো বর্ষাকালে শতশত বানর রাস্তায় নেমে এসে ঘন্টার পর ঘন্টা যানবাহন থামিয়ে রাখে। এ অঞ্চল মূলত ওদেরই রাজ্য।
অজস্র শিয়াল এসে লোকালয়ের আখখেত তছনছ করে দিতে দেখেছি। একেক রাতে ওদের হুক্কাহুয়া ডাকে ঘুম থেকে জেগে বসে থাকতাম।
বনজঙ্গলে ছিল অজস্র বিচিত্র সাপ। আর বুকে হীম ধরিয়ে দেওেয়া মতো ছিল চৈত্র-বৈশাখের দাবানল।
রাতের দাবানলে পুরো লোকালয় আলোকিত হয়ে যেতে দেখেছি। পুড়তে পুড়তে আগুন চলে যেতো পাহাড়ের এপ্রান্ত থেকে ওপ্রান্তের দিকে।
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র থেকে মাইলের পর মাইল পাহাড় ডিঙিয়ে বিশালাকার টাওয়ারে ভর করে বৈদ্যুতিক ক্যাবল চলে গেছে চট্টগ্রামের দিকে। এই সুউচ্চ স্থাপনার দিকে আমাদের শিশুচোখ অবাক-বিস্ময়ে লেপ্টে যেতো।
আমরা বুঝতে পারি, বৈজ্ঞানিক প্রচেষ্টাই জনজীবনকে করে তোল আরো স্বাচ্ছন্দ্যের।
গ্রাম্যপথ ধরে যেতে যেতে গুঁয়াইর বিলের বুকচিরে ছুটে যাওয়া কাপ্তাই রোডের দিকে শিশুর মুগ্ধতায় চোখ মেলে রাখি।
চলতে চলতে দেখি, চন্দ্রঘোনার দিকে ধেয়ে যাচ্ছে বড় বড় মিলিটারি কনভয়। প্রথমে দুটি; তারপর চার/পাঁচটা।
মা আমাদের গাছের আড়ালে চুপটি মেরে বসে থাকতে বলে।
শহীদ তবু শিশুর উচ্ছাসে চিৎকার করে ওঠে—ঐ, ঐতো পাঞ্জাবি! যা পাঞ্জাবি যা…।
মা ওর মুখ চেপে ধরে।হানাদারদের লড়িগুলো চোখের আড়াল হয়ে যায়।
আমরা আবার পথ চলতে থাকি।
*চলবে…8 Comments
Friends
Nayem Hasanat
@nayem75
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
Tafsan jamil Sifan
@tafsanjamilsifan
MD MOHSIN Ali
@mdmohsinali
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
Foyzur Khan
@foyzur-khan
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostarishikha
Md Ramjan Ali
@mdramjanali



শুভেচ্ছা !